
সিরাজগঞ্জের রায়গঞ্জে আসামি ধরতে গিয়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) মারধরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চান্দাইকোনা ইউনিয়নের ক্ষুন্দ্র দৌলতপুর গ্রামের মনিরুল ইসলাম (২৮) ও কোদলাদিগি (গোদাইপুর) গ্রামের জাহাঙ্গীর আলম (৪০)।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় এএসআই মামুনুর রশিদ সাদা পোশাকে সঙ্গীয় ফোর্স নিয়ে ষোলমাইল এলাকায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গেলে তাকে পেছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। আহত অবস্থায় তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে।
রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.