ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে অনুষ্ঠিত হলো জ্যোতির্বিজ্ঞান কর্মশালা অ্যাস্ট্রোভার্স ঘর থেকে তুলে নিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার কোরআনে সমালোচনার পরও মহানবী (সা.) কেন কবিদের মর্যাদা দিয়েছেন মাদক ছাড়াতে বিদেশে-নিরাময় কেন্দ্রে পাঠিয়েছিলেন বাবা, শেষে ছেলের লাঠির আঘাতেই নিহত চিতাবাঘের বুনো আবেদন নিয়ে রোম চলচ্চিত্র উৎসবে এলেন কিম ডিবিএল সিরামিকসের দায়িত্ব হলো গ্রাহকের পাশে থাকা: মোহাম্মদ আবদুর রহিম সাভার বন্ধুসভার উদ্যোগে শিশুদের সঙ্গে স্কুলে ফিরছেন মায়েরাও পাকিস্তানি ক্রিকেটারদের জন্য মাথাপিছু ৩১ লাখ টাকা করে চাইছে পিসিবি, অভিযোগ নেপালের ডেকোরেটরের কাজে গিয়ে তিন যুবকের মদ্যপান, অসুস্থ হয়ে দুজনের মৃত্যু বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজও

ডেকোরেটরের কাজে গিয়ে তিন যুবকের মদ্যপান, অসুস্থ হয়ে দুজনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মদ্যপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। গত শনি ও গতকাল রোববার ঢাকার দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় অসুস্থ আরও এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন।

মৃত দুজন হলেন উপজেলার দিঘলিয়া গ্রামের মহেন্দ্র হালদারের ছেলে মনোতোষ হালদার (৩৮) ও গেদু বাড়ৈয়ের ছেলে কৃষ্ণকান্ত বাড়ৈ (৩৪)। অসুস্থ আরেকজন হলেন ওই গ্রামের অনিল বাড়ৈ (৪৫)। তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

.

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৬ অক্টোবর রাতে মনোতোষ, কৃষ্ণকান্ত ও অনিল একসঙ্গে মদ্যপান করেন। এর কয়েক ঘণ্টা পর তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকায় পাঠানো হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মনোতোষ হালদার মারা যান। আর গতকাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কৃষ্ণকান্ত বাড়ৈয়ের মৃত্যু হয়।

.

কৃষ্ণকান্ত বাড়ৈয়ের ভাই বিষ্ণু বাড়ৈ বলেন, দুর্গাপূজা উপলক্ষে তাঁর ভাইসহ তিনজন ডেকোরেটরের কাজ করতে পাশের খাগবাড়ি গ্রামে গিয়েছিলেন। সেখানে কয়েকজন মিলে মদ্যপান করেন। কয়েক ঘণ্টা পর কৃষ্ণকান্ত অসুস্থ হয়ে পড়েন। গতকাল চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁরা থানায় কোনো অভিযোগ করেননি।

মনোতোষ হালদারের ভাই উত্তম হালদার বলেন, ডেকোরেটরের কাজ করতে গিয়ে তাঁর ভাই কিছু পান করেছিলেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। শনিবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

.মাগুরায় মদ্যপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু.

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
ডেকোরেটরের কাজে গিয়ে তিন যুবকের মদ্যপান, অসুস্থ হয়ে দুজনের মৃত্যু

আপডেট সময় : ০৫:১২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬