
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মদ্যপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। গত শনি ও গতকাল রোববার ঢাকার দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় অসুস্থ আরও এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন।
মৃত দুজন হলেন উপজেলার দিঘলিয়া গ্রামের মহেন্দ্র হালদারের ছেলে মনোতোষ হালদার (৩৮) ও গেদু বাড়ৈয়ের ছেলে কৃষ্ণকান্ত বাড়ৈ (৩৪)। অসুস্থ আরেকজন হলেন ওই গ্রামের অনিল বাড়ৈ (৪৫)। তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
.
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৬ অক্টোবর রাতে মনোতোষ, কৃষ্ণকান্ত ও অনিল একসঙ্গে মদ্যপান করেন। এর কয়েক ঘণ্টা পর তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকায় পাঠানো হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মনোতোষ হালদার মারা যান। আর গতকাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কৃষ্ণকান্ত বাড়ৈয়ের মৃত্যু হয়।
.
কৃষ্ণকান্ত বাড়ৈয়ের ভাই বিষ্ণু বাড়ৈ বলেন, দুর্গাপূজা উপলক্ষে তাঁর ভাইসহ তিনজন ডেকোরেটরের কাজ করতে পাশের খাগবাড়ি গ্রামে গিয়েছিলেন। সেখানে কয়েকজন মিলে মদ্যপান করেন। কয়েক ঘণ্টা পর কৃষ্ণকান্ত অসুস্থ হয়ে পড়েন। গতকাল চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁরা থানায় কোনো অভিযোগ করেননি।
মনোতোষ হালদারের ভাই উত্তম হালদার বলেন, ডেকোরেটরের কাজ করতে গিয়ে তাঁর ভাই কিছু পান করেছিলেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। শনিবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
.মাগুরায় মদ্যপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু.
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.