ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কয়ার টেক্সটাইলের মুনাফা কমেছে ৫৬ কোটি টাকা চট্টগ্রামে অনুষ্ঠিত হলো জ্যোতির্বিজ্ঞান কর্মশালা অ্যাস্ট্রোভার্স ঘর থেকে তুলে নিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার কোরআনে সমালোচনার পরও মহানবী (সা.) কেন কবিদের মর্যাদা দিয়েছেন মাদক ছাড়াতে বিদেশে-নিরাময় কেন্দ্রে পাঠিয়েছিলেন বাবা, শেষে ছেলের লাঠির আঘাতেই নিহত চিতাবাঘের বুনো আবেদন নিয়ে রোম চলচ্চিত্র উৎসবে এলেন কিম ডিবিএল সিরামিকসের দায়িত্ব হলো গ্রাহকের পাশে থাকা: মোহাম্মদ আবদুর রহিম সাভার বন্ধুসভার উদ্যোগে শিশুদের সঙ্গে স্কুলে ফিরছেন মায়েরাও পাকিস্তানি ক্রিকেটারদের জন্য মাথাপিছু ৩১ লাখ টাকা করে চাইছে পিসিবি, অভিযোগ নেপালের ডেকোরেটরের কাজে গিয়ে তিন যুবকের মদ্যপান, অসুস্থ হয়ে দুজনের মৃত্যু

কোরআনে সমালোচনার পরও মহানবী (সা.) কেন কবিদের মর্যাদা দিয়েছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রাক্‌-ইসলামি যুগে আরবে কবিদের অভাবনীয় প্রতাপ ছিল। তাঁদের একটি কবিতায় কোনো গোত্রের সম্মান যেমন শীর্ষে পৌঁছে যেত, তেমনি একটি ব্যঙ্গ কবিতায় কারও জীবন হয়ে উঠত দুর্বিষহ।

এই কবিদের বড় একটি অংশ মিথ্যাচার, অশ্লীলতা ও অহংকারের চর্চা করতেন। পবিত্র কোরআনে তাদের সমালোচনা করে বলা হয়েছে, ‘আর কবিদের অনুসরণ করে শুধু বিভ্রান্তরা।’ (সুরা শুআরা, আয়াত: ২২৪)

অথচ আমরা দেখতে পাই, হাসসান ইবনে সাবিতের মতো কবিদের রাসুল (সা.) মসজিদে নববিতে মিম্বর বানিয়ে দিয়েছেন এবং তাঁদের কবিতার ভূয়সী প্রশংসা করেছেন।

.

কোরআনে কবিদের যে সমালোচনা করা হয়েছে, তা ঢালাওভাবে সব কবির জন্য নয়। জাহিলি যুগের যেসব কবি মূর্তিপূজার গুণগান গাইতেন, ইসলাম ও মুসলমানদের নিয়ে ব্যঙ্গ করতেন এবং মানুষের চরিত্রে নৈতিক অবক্ষয় ডেকে আনতেন, মূলত কোরআনে তাঁদের ‘বিভ্রান্ত’ বলা হয়েছে।

তৎকালীন আরবের বস্তুবাদী কবিরা ছিলেন লাগামহীন; তারা কোনো নির্দিষ্ট আদর্শের তোয়াক্কা না করে শুধু অর্থ ও গোত্রীয় অহংকারের লোভে যার-তার পক্ষে বা বিপক্ষে কবিতা রচনা করতেন; কোরআন মূলত শিল্পের নামে এই অনৈতিকতা ও মিথ্যাচারের সমালোচনা করেছে। (ইবনে কাসির, তাফসিরুল কুরআনিল আজিম, ৬/১৮৮, দারু তাইয়িবাহ, রিয়াদ, ১৯৯৯)

.

রাসুল (সা.) কবি হাসসানকে বলতেন, ‘তুমি তাদের (কাফিরদের) কবিতার মাধ্যমে জবাব দাও, জিবরাইল তোমার সঙ্গে আছেন।’ তিনি তাঁর জন্য মসজিদে নববিতে একটি বিশেষ মিম্বর স্থাপন করেছিলেন, যেখানে দাঁড়িয়ে তিনি কবিতা আবৃত্তি করতেন।

.ইসলামে ভাষা, সাহিত্য ও বই.

মজার ব্যাপার হলো, কোরআন যেখানে কবিদের বিভ্রান্ত বলেছে, ঠিক তার কয়েক আয়াত পরই মুমিন ও সৎকর্মশীল কবিদের এই সমালোচনার বাইরে রাখা হয়েছে।

আল্লাহ ঘোষণা করেন, ‘তবে তারা ছাড়া, যারা ইমান এনেছে, সৎকাজ করেছে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করেছে এবং অত্যাচারিত হওয়ার পর (কবিতার মাধ্যমে) প্রতিশোধ নিয়েছে।’ (সুরা শুআরা, আয়াত: ২২৭)

অর্থাৎ, যে কবিতা মিথ্যার বিরুদ্ধে সত্যের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, ইসলাম তাকে শুধু বৈধই করেনি, বরং উৎসাহিত করেছে।

ইমাম কুরতুবি লিখেছেন, শিল্পের মাধ্যম হিসেবে কবিতা বা সাহিত্য কখনোই নিষিদ্ধ নয়; বরং এটি যখন মজলুমের অধিকার আদায় এবং সত্য প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, তখন তা ইবাদতের মর্যাদা লাভ করে। (আল-কুরতুবি, আল-জামি লিআহকামিল কুরআন, ১৩/১৪৭, দারুল কুতুব আল-মিসরিয়্যাহ, কায়রো, ১৯৬৪)

.

মক্কার কাফিররা যখন রাসুল (সা.) ও ইসলামের বিরুদ্ধে কবিতার মাধ্যমে অপপ্রচার শুরু করে, তখন তিনি মুসলমানদের আত্মরক্ষার জন্য মদিনার কবিদের এগিয়ে আসতে বলেন।

হাসসান ইবনে সাবিত, কাব ইবনে মালেক ও আবদুল্লাহ ইবনে রাওয়াহা (রা.) ছিলেন নবীজির দরবারের শ্রেষ্ঠ তিন কবি।

.সামাজিক মাধ্যমে অন্যের সম্মানহানি করার পরিণতি.

কবিতা বা সাহিত্য মূলত মানুষের সাধারণ কথার মতোই একটি মাধ্যম মাত্র; কথা যেমন ভালো হলে তা প্রশংসনীয় এবং খারাপ হলে তা নিন্দনীয়, ঠিক একইভাবে কবিতার বিষয়বস্তু যদি সত্য, ন্যায় ও কল্যাণের পথে আহ্বান করে, তবে তা উত্তম; আর যদি তা অশ্লীলতা ও মিথ্যার প্রসার ঘটায়, তবে তা বর্জনীয়।

ইবনে হাজার আল-আসকালানি (রহ.)

.

রাসুল (সা.) হাসসানকে বলতেন, ‘তুমি তাদের (কাফিরদের) কবিতার মাধ্যমে জবাব দাও, জিবরাইল তোমার সঙ্গে আছেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৩২১৩)

শুধু তা-ই নয়, তিনি তাঁর জন্য মসজিদে নববিতে একটি বিশেষ মিম্বর স্থাপন করেছিলেন, যেখানে দাঁড়িয়ে তিনি কবিতা আবৃত্তি করতেন।

.

ইসলাম সুন্দর কথা ও শব্দের শৈল্পিক গাঁথুনিকে মূল্যায়ন করে। রাসুল (সা.) কবিতার শক্তি সম্পর্কে বলেছেন, ‘নিশ্চয়ই কোনো কোনো কবিতায় প্রজ্ঞা রয়েছে।’ (সহিহ বুখারি, হাদিস: ৬১৪৫)

ইবনে হাজার আল-আসকালানি লিখেছেন, কবিতা বা সাহিত্য মূলত মানুষের সাধারণ কথার মতোই একটি মাধ্যম মাত্র; কথা যেমন ভালো হলে তা প্রশংসনীয় এবং খারাপ হলে তা নিন্দনীয়, ঠিক একইভাবে কবিতার বিষয়বস্তু যদি সত্য, ন্যায় ও কল্যাণের পথে আহ্বান করে, তবে তা উত্তম; আর যদি তা অশ্লীলতা ও মিথ্যার প্রসার ঘটায়, তবে তা বর্জনীয়। (আল-আসকালানি, ফাতহুল বারি শারহু সহিহিল বুখারি, ১০/৫৩৮, দারুল মাআরিফ, বৈরুত, ১৩৭৯ হিজরি)

সুতরাং, কোরআনে কবিদের যে সমালোচনা করা হয়েছে, তা মূলত শিল্পের নামে মিথ্যার প্রসারকারীদের বিরুদ্ধে। অন্যদিকে রাসুল (সা.) মুমিন কবিদের যে মর্যাদা দিয়েছেন, তা মূলত সত্য ও কল্যাণের পক্ষে তাঁদের বলিষ্ঠ শৈল্পিক প্রতিবাদের স্বীকৃতি।

.আরবের গোত্রগুলোতে কবি হিসেবে তাঁর নামডাক ছিল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
কোরআনে সমালোচনার পরও মহানবী (সা.) কেন কবিদের মর্যাদা দিয়েছেন

আপডেট সময় : ০৬:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬