ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্রুত সময়ের মধ্যে আইজিপির দায়িত্ব থেকে চলে যাওয়া উচিত: নাহিদ ইসলাম ইসরায়েলে ভোটের ফলাফলে সম্ভাব্য ৪ পরিস্থিতি কী ঢাকায় নতুন দুই মেট্রোরেলের স্টেশন ও রেলপথ তৈরির আনুষ্ঠানিক যাত্রা শুরু ব্যবসা বেড়েছে, তারপরও লোকসান বাড়ল সিঙ্গারের জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে চালু হলো বিনা মূল্যে হুইলচেয়ার সেবা স্টার্কের ৬ বলে ৪ উইকেট, কেপটাউনে দুর্দান্ত প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার ব্যালন ডি’অরের মঞ্চে কে এই বাংলাদেশি ফুয়াদ আবদুল–আজিজ বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি ২৮ অক্টোবর দিনভর আওয়ামী লীগ তাণ্ডব চালানোর সুযোগ পেল কীভাবে, প্রশ্ন জামায়াত আমিরের যুক্তির লড়াইয়ে ফাইনালে দুই দল, জয়-পরাজয়ের বাইরে বন্ধুত্বের চর্চা

কাজ শেষে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে কারখানাশ্রমিকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে এক কারখানাশ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম মারুফ ওরফে দুখু মিয়া (২০)। পরিবারের সঙ্গে তিনি ধলপুর সিটি পল্লি এলাকায় থাকতেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ধলপুর ওয়াসা গেট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত পৌনে আটটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

.

মারুফের সহকর্মী নয়ন হোসেন জানান, মারুফ পাতিল তৈরির একটি কারখানায় কাজ করতেন। সন্ধ্যায় কাজ শেষে তাঁরা বাসায় ফিরছিলেন। ধলপুর ওয়াসা গেট এলাকায় এলে হঠাৎ গুলি এসে মারুফের গলার পাশে লাগে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কারা, কী কারণে তাঁকে গুলি করেছেন, তা তিনি বুঝতে পারেননি।

.

মারুফের প্রতিবেশী নূর হোসেন প্রথম আলোকে বলেন, মারুফ কাজ থেকে ফেরার পথে ওয়াসা গেট এলাকায় আসতেই গুলি গায়ে লাগে। তিনি শুনেছেন, সেখানে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছিল। সেই গুলি মারুফের গায়ে লেগেছে।

.

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ প্রথম আলোকে বলেন, গুলিতে এক যুবকের মৃত্যুর খবর শুনেছেন তিনি। তবে কী কারণে, কারা গুলি করেছেন, সেটা এখনো নিশ্চিত হতে পারেননি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
কাজ শেষে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে কারখানাশ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৯:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬