ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজেকে আপন মায়ের সন্তান প্রমাণ করতে দপ্তরে দপ্তরে ঘুরছেন ইয়াকুব আলী জাফর ইকবাল, মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ মাদ্রাসায় যৌন নিপীড়ন: কোন থাপ্পড়ে মিলবে শিশুর সুরক্ষা? সানজিদাদের বিদায় দিয়ে সেমিতে কৃষ্ণা-সুমাইয়ারা শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তাঁর দুই স্ত্রীকে গ্রামছাড়া ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কী হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি ‘মন ফাগুন’ ধারাবাহিকের অভিনেত্রী সৃজলাকে নিয়ে বিগ বসে তুলকালাম সৌদি আরব লক্ষ্য করে আবার হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ধ্বংসের দাবি আরব জোটের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে আবেদন চার ধাপে, ১ নভেম্বর শুরু

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর ঘটনায় ছাত্রদলের সেই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে দলের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সই করেন উপজেলার দালাল বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেন ও সদস্যসচিব ইকরাম মাহমুদ।

অব্যাহতি পাওয়া ছাত্রদল নেতার নাম শহিদুল ইসলাম ওরফে সাহেদ। তিনি দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণি ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।

.

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, লক্ষ্মীপুর জেলা শাখার অধীন দালাল বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের জরুরি সিদ্ধান্ত মোতাবেক, দ্বাদশ শ্রেণি ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম সাহেদকে সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় ছাত্রদলের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এর আগে গত রোববার রাতে শহিদুল ইসলাম সদর হাসপাতালের জরুরি বিভাগের কক্ষে ঢুকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি জুয়েল হোসেনকে মারধর করেন। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সদর হাসপাতালের জরুরি বিভাগের মধ্যে জুয়েল হোসেনকে চেয়ার দিয়ে পেটাচ্ছেন শহিদুল ইসলাম। পাশাপাশি তিনি জুয়েল হোসেনকে কিল-ঘুষি ও লাথি দেন। এতে জুয়েল হোসেন রক্তাক্ত হন।

.

দলীয় নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, শহিদুল ও জুয়েলের মধ্যে মোবাইল কেনাবেচা নিয়ে রোববার বিকেলে মারামারি হয়। রাতে চিকিৎসা নেওয়ার জন্য জুয়েল হাসপাতালে আসেন। এ সময় শহিদুল তাঁর অনুসারীদের নিয়ে এসে হাসপাতালের সামনেই জুয়েলকে মারধর শুরু করেন। একপর্যায়ে মারধর থেকে বাঁচতে জুয়েল হাসপাতালের জরুরি বিভাগের কক্ষে ঢুকলে সেখানে শহিদুল আসেন। সেখানেও তাঁকে আরেক দফায় মারধর করা হয়।

.জরুরি বিভাগে চেয়ার দিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল.

অব্যাহতি দেওয়ার বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত ওরফে সৌরভ জানান, শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় শহিদুলকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক। তাঁদের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

এদিকে ঘটনার পর থেক এ বিষয়ে জানতে শহিদুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁর মুঠোফোনেও একাধিকবার কল করা হয়। তবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি

আপডেট সময় : ০৪:৪৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬