ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যবসা বেড়েছে, তারপরও লোকসান বাড়ল সিঙ্গারের জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে চালু হলো বিনা মূল্যে হুইলচেয়ার সেবা স্টার্কের ৬ বলে ৪ উইকেট, কেপটাউনে দুর্দান্ত প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার ব্যালন ডি’অরের মঞ্চে কে এই বাংলাদেশি ফুয়াদ আবদুল–আজিজ বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি ২৮ অক্টোবর দিনভর আওয়ামী লীগ তাণ্ডব চালানোর সুযোগ পেল কীভাবে, প্রশ্ন জামায়াত আমিরের যুক্তির লড়াইয়ে ফাইনালে দুই দল, জয়-পরাজয়ের বাইরে বন্ধুত্বের চর্চা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের তৃতীয় চালানের ইউরেনিয়াম ইউসিবিতে বড় বিনিয়োগ আনার পথে আইনি বাধা কাটল, ৩০% শেয়ার ধারণেও ছাড় কাজ শেষে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে কারখানাশ্রমিকের মৃত্যু

স্টার্কের ৬ বলে ৪ উইকেট, কেপটাউনে দুর্দান্ত প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেষ ভালো যার, সব ভালো তার। কেপটাউন টেস্টের প্রথম দিনে পুরোনো বাক্যটাকেই মনে করিয়ে দিল অস্ট্রেলিয়া। সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টের প্রথম দিনটা যে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ারই হলো।

মিচেল স্টার্কের বোলিং তাণ্ডবে স্বাগতিকদের ৩২৯ রানে গুটিয়ে দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। মাত্র ছয় বলের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার শেষ ৪ উইকেট তুলে নিয়ে প্রোটিয়া ব্যাটিং অর্ডারে ধস নামান স্টার্ক।

টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাটিংবান্ধব উইকেটে শুরুটা অবশ্য চমৎকার ছিল স্বাগতিকদের। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা মার্কেস অ্যাকারম্যান এবং এইডেন মার্করামের উদ্বোধনী জুটি বেশ শক্ত ভিত গড়ে তোলে। কোনো উইকেট না হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত তারা তুলে ফেলেন ১৪০ রান। ৭৫ বলেই ৮২ রান করে ফেলেছিলেন অ্যাকারম্যান।

.

বিরতির পর দলীয় ১৫৮ রানের মাথায় আক্রমণাত্মক খেলতে গিয়ে অফ-স্পিনার নাথান লায়নের বলে স্টাম্পিংয়ের শিকার হন অ্যাকারম্যান। ৯৪ বলে ১২টি চার ও ২ চারে ৯৫ রান করে তাঁর বিদায়ে ভাঙে জুটি। আর তাতেই হঠাৎ ছন্দপতন স্বাগতিক শিবিরে! অস্ট্রেলিয়া বোলাররা চড়াও হলে মাত্র ৭৪ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা।

.

জশ হ্যাজলউডের বলে শর্ট ফাইন লেগে ক্যাচ দেওয়ার আগে মার্করাম করেন ৭৮ রান। এরপর অধিনায়ক টেম্বা বাভুমাকে (০) দুর্দান্ত এক বলে বোল্ড করেন লায়ন। এরপরই শুরু হয় স্টার্ক-শো! পরপর দুই ওভারে ডেভিড বেডিংহাম (৫০) ও উইয়ান মুল্ডারকে (০) ফিরিয়ে দেন তিনি।

সপ্তম উইকেটে ৯৫ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন রায়ান রিকেলটন ও মার্কো ইয়ানসেন। কিন্তু দিনের খেলার শেষের দিকে নতুন বল হাতে পেয়েই ভয়ংকর হয়ে ওঠেন স্টার্ক। নতুন বলের চতুর্থ ডেলিভারিতে রিকেলটনকে (৪২) এলবিডব্লুর ফাঁদে ফেলেন, আর ঠিক দুই বল পর ইয়ানসেনকেও (৫২) করেন বোল্ড।

.বাতের ব্যথায় ১০ মিটারও হাঁটতে পারতেন না, করেছেন ১৬ সেঞ্চুরি.

নিজের পরের ওভারের প্রথম বলে জেরাল্ড কোয়েটজিকে আউট করার পর তৃতীয় বলে কাগিসো রাবাদাকে এলবিডব্লু করে স্বাগতিকদের ইনিংসের ইতি টেনে দেন এই বাঁহাতি পেসার। ৭২ রানে ৬ উইকেট পেয়েছেন স্টার্ক।

.

গেবেখায় সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৩১ রানে হারার পর এই ম্যাচে একাদশে চারটি পরিবর্তন আনে অস্ট্রেলিয়া। ঘাড়ের চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে যান স্টিভ স্মিথ। বাদ পড়েন নিক ম্যাডিনসন, বো ওয়েবস্টার ও স্কট বোল্যান্ড। তাদের বদলে সুযোগ পান ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, অলরাউন্ডার কুপার কনোলি ও স্পিনার নাথান লায়ন।

.কেইন কীভাবে ব্যালন ডি’অর জিতলেন, ইয়ামাল-এমবাপ্পে কেন পারলেন না

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
স্টার্কের ৬ বলে ৪ উইকেট, কেপটাউনে দুর্দান্ত প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার

আপডেট সময় : ১১:১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬