ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

১,১৫২ কোটি টাকার রেকর্ড লভ্যাংশ দেবে স্কয়ার ফার্মা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত জুনে শেষ হওয়া ২০২৫–২৬ অর্থবছরের জন্য শেয়ারধারীদের রেকর্ড লভ্যাংশ ঘোষণা করেছে ওষুধ খাতের দেশের শীর্ষস্থানীয় কোম্পানি স্কয়ার ফার্মা। কোম্পানিটি এ বছর শেয়ারধারীদের ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া সিদ্ধান্ত নিয়েছে। তাতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিপরীতে একজন বিনিয়োগকারী পাবেন ১৩ টাকা লভ্যাংশ। আজ সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও কোম্পানি সূত্রে জানা যায়, গত অর্থবছরের জন্য কোম্পানিটি যে লভ্যাংশ ঘোষণা করেছে তা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে ২০২৪–২৫ অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারধারীদের জন্য ১২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। তাতে প্রতি শেয়ারের বিপরীতে লভ্যাংশ দেওয়া হয় ১২ টাকা। আজকের পর্ষদ সভা থেকে এ বছরের জন্য যে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে তাতে লভ্যাংশ বাবদই কোম্পানিটি বিতরণ করবে ১ হাজার ১৫২ কোটি টাকার বেশি।

.

এদিকে গত অর্থবছরে স্কয়ার ফার্মা প্রায় ২ হাজার ৭৭০ কোটি টাকার রেকর্ড মুনাফা করেছে। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৩৭৩ কোটি টাকা বা প্রায় সাড়ে ১৫ শতাংশ। তার আগের অর্থবছরে কোম্পানিটির মুনাফার পরিমাণ ছিল ২ হাজার ৩৯৭ কোটি টাকা। এ বছর প্রথমবারের মতো স্কয়ার ফার্মার মুনাফা আড়াই হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

.

স্কয়ার ফার্মার আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে কোম্পানিটি ৮ হাজার ৬০৬ কোটি টাকার ব্যবসা করেছে। তার আগের বছর কোম্পানিটি ব্যবসা করেছিল ৭ হাজার ৬২৯ কোটি টাকার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ব্যবসা বেড়েছে ৯৭৭ কোটি টাকা বা প্রায় ১৩ শতাংশ। ব্যবসা থেকে আয়ের পাশাপাশি শেয়ারবাজার, ব্যাংকের স্থায়ী আমানত, সরকারি ট্রেজারি বিল–বন্ড থেকেও কোম্পানিটির আয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। শেয়ারবাজার, ব্যাংকের সুদ ও ট্রেজারি বিল–বন্ডের বিনিয়োগ থেকে এ বছর কোম্পানিটি আয় করেছে ৭২৯ কোটি টাকা। গত বছর এই খাত থেকে কোম্পানিটির আয় ছিল ৬২১ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এই খাত থেকে স্কয়ার ফার্মার আয় বেড়েছে ১০৮ কোটি টাকা, যা কোম্পানিটির রেকর্ড মুনাফায় সহায়তা করেছে।

.স্কয়ার টেক্সটাইলের মুনাফা কমেছে ৫৬ কোটি টাকা.

আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, স্কয়ার ফার্মার ব্যবসার পরিচালন মুনাফা এক বছরের ব্যবধানে প্রায় ১৮ শতাংশ বেড়েছে। এ বছর কোম্পানিটি পরিচালন মুনাফা করেছে ২ হাজার ৪৪৮ কোটি টাকা। আগের অর্থবছরে যার পরিমাণ ছিল ২ হাজার ৭৮ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পরিচালন মুনাফা বেড়েছে ৩৭০ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
১,১৫২ কোটি টাকার রেকর্ড লভ্যাংশ দেবে স্কয়ার ফার্মা

আপডেট সময় : ০৮:০৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬