সংবাদ শিরোনাম ::
পর্যটকশূন্য সাজেকে সংকটে ব্যবসায়ীরা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে দুই সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলছে। আজ রোববারও সকাল থেকে সাজেক সড়কে যান চলাচল করেনি। পর্যটক না থাকায় ফাঁকা রিসোর্ট, কটেজ, হোটেল ও দোকানপাট। এর ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পর্যটননির্ভর ব্যবসায়ী ও কর্মচারীরা। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও।

























