ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পর্যটকশূন্য সাজেকে সংকটে ব্যবসায়ীরা ১৩০ বছর পর ভ্যান গঘের আঁকা স্টারি নাইটের রহস্যের সমাধান আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের পদক ফের কুকুরের কামড়ে চার শিশু আহত ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক, জ্ঞানের পিরামিডে কোনো আইকন থাকছে না কৃষকের হাতে এআই, মাঠের নতুন সহায়ক সাবেক আইনমন্ত্রী আনিসুলসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা বিচারের জন্য প্রস্তুত ফতুল্লায় স্বামীর বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শিশুকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড ঢাকা দক্ষিণ সিটিতে কাউকে দলীয় প্রার্থী ঘোষণা দিইনি: মীর শাহে আলম

বকেয়া ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনায় বকেয়া ভাড়া চাওয়াকে কেন্দ্র করে কথা–কাটাকাটির জেরে বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামের এক ভাড়াটে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়িওয়ালা মজলিস খানকে (৭৬) আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে নগরের সোনাডাঙ্গা থানার বসুপাড়া শতরূপার মোড়ের বকুল বাগান এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত রকিবুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তিনি মারা যান।

.

খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ূন কবির প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় বাড়িওয়ালা মজলিস খান ভাড়াটে রকিবুল ইসলামের কাছে দুই মাসের বকেয়া ভাড়া চাইতে যান। বাড়িওয়ালা কানে কিছুটা কম শোনেন। কথা–কাটাকাটির এক পর্যায়ে রকিবুল তাঁকে চড় মারেন। এরপর বাড়িওয়ালা পাশে থাকা একটি লাঠি দিয়ে রকিবুল ইসলামের মাথায় আঘাত করেন। এতে রকিবুল গুরুতর আহত হন।

.

মো. হুমায়ূন কবির আরও বলেন, আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রকিবুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাড়িওয়ালা ও ওই বাড়ির অন্য লোকজনকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
বকেয়া ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু

আপডেট সময় : ০৪:২২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬