
খুলনায় বকেয়া ভাড়া চাওয়াকে কেন্দ্র করে কথা–কাটাকাটির জেরে বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামের এক ভাড়াটে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়িওয়ালা মজলিস খানকে (৭৬) আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে নগরের সোনাডাঙ্গা থানার বসুপাড়া শতরূপার মোড়ের বকুল বাগান এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত রকিবুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তিনি মারা যান।
.
খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ূন কবির প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় বাড়িওয়ালা মজলিস খান ভাড়াটে রকিবুল ইসলামের কাছে দুই মাসের বকেয়া ভাড়া চাইতে যান। বাড়িওয়ালা কানে কিছুটা কম শোনেন। কথা–কাটাকাটির এক পর্যায়ে রকিবুল তাঁকে চড় মারেন। এরপর বাড়িওয়ালা পাশে থাকা একটি লাঠি দিয়ে রকিবুল ইসলামের মাথায় আঘাত করেন। এতে রকিবুল গুরুতর আহত হন।
.
মো. হুমায়ূন কবির আরও বলেন, আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রকিবুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাড়িওয়ালা ও ওই বাড়ির অন্য লোকজনকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.