ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌড়ের আগে পরিবার নিয়ে উৎসব, ছবি আঁকল শিশুরা খুলনায় সকালে যুবদল নেতাকে, সন্ধ্যায় দোকানিকে গুলি টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ বর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না, সন্দেহ নাহিদ ইসলামের ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন এমপি, ইউএনওর হাততালি সৃজনশীল শিল্পকে অর্থনীতির চালিকা শক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী ‘মাইরা ফেলার মতো কাজ তো করি নাই’: গুলির ঘটনায় আসিফ আকবর সিডনিতে কাল চালু হচ্ছে নতুন দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান ভাঙচুর চূড়ান্ত পর্বের টিকিট কাটল কৃষ্ণা-মাছুরার দল

চূড়ান্ত পর্বের টিকিট কাটল কৃষ্ণা-মাছুরার দল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক দলে পাঁচ সাফজয়ী ফুটবলার। অন্য দলে সম্ভাবনাময় একঝাঁক তরুণী। শক্তি আর অভিজ্ঞতার পাল্লা তাই আগে থেকেই হেলে ছিল এক দিকে। মাঠেও বদলায়নি সেই হিসাব; বরং টাঙ্গাইলের দুই দলের লড়াইটা হয়ে উঠল একপেশে।

প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ঢাকা আঞ্চলিক পর্ব থেকে প্রথম দল হিসেবে চূড়ান্ত পর্বে উঠেছে টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি। আজ সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে প্রথম আঞ্চলিক ফাইনালে টাঙ্গাইলেরই মোনালিসা উইমেনস স্পোর্টস একাডেমিকে ৪-০ গোলে হারিয়েছে তারা।

.

কৃষ্ণা রানী সরকার, মাছুরা পারভীন, নীলুফা ইয়াসমিন, মার্জিয়া ও সাথী বিশ্বাস— পাঁচ সাফজয়ী ফুটবলারকে নিয়ে গড়া ফরহাদ হোসেন একাডেমির এমন দাপট অবশ্য অপ্রত্যাশিত নয়। দলের অধিনায়ক কৃষ্ণা। কাগজে-কলমে এই একাডেমিতে নিবন্ধিত আছেন সাবিনা খাতুন ও মাতসুশিমা সুমাইয়ার মতো তারকারাও। তবে ঢাকা আঞ্চলিক পর্বে তাঁদের দেখা যায়নি। ২৭ ও ২৮ অক্টোবরের চূড়ান্ত পর্বে দেখা যেতে পারে তাঁদের।

বাংলাদেশের প্রথম সাফজয়ী নারী দলের কোচ গোলাম রব্বানীর বাবার নামে গড়া এই একাডেমি। দলের কোচ গোলাম রব্বানীর ছোট ভাই গোলাম রায়হান। তাঁর শিষ্যরা প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচের ভাগ্য প্রায় লিখে ফেলেন। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ে। দলের চতুর্থ গোলটি করে ম্যাচসেরার পুরস্কার জেতেন জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড মার্জিয়া।

.

অথচ ফাইনালের আগে সেমিফাইনালে বেশ ঘাম ঝরাতে হয়েছিল ফরহাদ হোসেন একাডেমিকে। দুপুরের সেই ম্যাচে ময়মনসিংহের নান্দাইল উপজেলা নারী ফুটবল একাডেমিকে হারায় মাত্র ১-০ গোলে। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন ভুটান লিগ খেলে ফেরা মাছুরা পারভীন। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তাঁর হাতে।

.

অন্য সেমিফাইনালে অবশ্য মোনালিসা উইমেনস স্পোর্টস একাডেমির জয় ছিল দাপুটে। সকালের ম্যাচে সিরাজগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রমীলা ফুটবল একাডেমিকে ৩-০ গোলে হারায় তারা। জোড়া গোল করে ম্যাচসেরা হন মোনালিসার ফরোয়ার্ড ইভা আক্তার।

মাঠে প্রতিদ্বন্দ্বিতা, মাঠের বাইরে উৎসব। সব মিলিয়ে দিনভর প্রাণচাঞ্চল্য ছিল ড্যাফোডিলের সবুজ প্রাঙ্গণে। আঞ্চলিক ফাইনালে একটি গোল করা কৃষ্ণা রানী সরকার এমন আয়োজনের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, ‘এমন আয়োজন মেয়েদের আরও উজ্জীবিত করবে ফুটবল খেলতে।’

.

মাছুরা পারভীনও দেখছেন আশার আলো। তাঁর মতে, এই টুর্নামেন্টে অনেক নতুন খেলোয়াড় খেলার সুযোগ পাচ্ছেন। দেশের নারী ফুটবলের ভবিষ্যতের জন্য যা ইতিবাচক।

এর আগে সকালে ঢাকা আঞ্চলিক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টের সার্বিক দিক তুলে ধরেন প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র।

.

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কামরুন নাহার ডানা খেলোয়াড়দের শুভকামনা জানিয়ে বলেন, ‘আজ যারা খেলতে এসেছ, তোমরা আগামীতে অনেক ভালো খেলোয়াড় হও—এটাই আমাদের আশা।’

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম আর কবির বলেন, ‘এমন একটি টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমরা খুবই খুশি।’

.

স্টার নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখছেদুল কামাল বলেন, দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে স্টার নিউজ এবং প্রথম আলো যে উদ্যোগ গ্রহণ করেছে, তা বাংলাদেশের নারী ফুটবলকে সামনে এগিয়ে নেবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য গোলাম রব্বানী, জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক ডালিয়া আক্তার, জাতীয় নারী দলের সাবেক স্ট্রাইকার খুরশিদা খাতুন এবং প্রথম আলোর মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান।

টুর্নামেন্টের আট দলের চূড়ান্ত পর্বে আজ পর্যন্ত সাতটি দল নিশ্চিত হয়েছে। অষ্টম দলটি চূড়ান্ত হবে আগামীকাল, ঢাকা আঞ্চলিক পর্বের ফাইনালে।

.

১. গোয়ালন্দ ফুটবল একাডেমি, রাজবাড়ী–কলসিন্দুর ফুটবল একাডেমি, ময়মনসিংহ ( সকাল ৯টা)

২. রিংকু ফুটবল একাডেমি, সাভার, ঢাকা–নারায়ণগঞ্জ প্রমীলা ফুটবল একাডেমি, নারায়ণগঞ্জ (বেলা ১১টা)

৩. এক ও দুই নম্বর ম্যাচের জয়ী দল মুখোমুখি আঞ্চলিক ফাইনালে (বেলা ৩টা)

ভেন্যু: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠ, সাভার, ঢাকা।

.ঢাকা পর্বের জমকালো উদ্বোধন, আঞ্চলিক ফাইনালে মোনালিসা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
চূড়ান্ত পর্বের টিকিট কাটল কৃষ্ণা-মাছুরার দল

আপডেট সময় : ০৮:৪২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬