ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পর্যটকশূন্য সাজেকে সংকটে ব্যবসায়ীরা ১৩০ বছর পর ভ্যান গঘের আঁকা স্টারি নাইটের রহস্যের সমাধান আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের পদক ফের কুকুরের কামড়ে চার শিশু আহত ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক, জ্ঞানের পিরামিডে কোনো আইকন থাকছে না কৃষকের হাতে এআই, মাঠের নতুন সহায়ক সাবেক আইনমন্ত্রী আনিসুলসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা বিচারের জন্য প্রস্তুত ফতুল্লায় স্বামীর বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শিশুকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড ঢাকা দক্ষিণ সিটিতে কাউকে দলীয় প্রার্থী ঘোষণা দিইনি: মীর শাহে আলম

কনকর্ডের কর্মীদের বিমাসুবিধা দেবে গার্ডিয়ান লাইফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কনকর্ড গ্রুপ অব কোম্পানিজের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের জীবনবিমা ও স্বাস্থ্যসেবা সুবিধা দেবে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স। এ লক্ষ্যে উভয় প্রতিষ্ঠান সম্প্রতি একটি গ্রুপ বিমা চুক্তি সই করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম এবং কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহরিয়ার কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

.

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কনকর্ডের সিনিয়র জেনারেল ম্যানেজার শাকিল আবির, প্রধান বিপণন কর্মকর্তা অনুপ কুমার সরকার, প্রধান অর্থ কর্মকর্তা মো. আবদুল করিম, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ফারুক আহমেদ, ডেপুটি লিগ্যাল অ্যাডভাইজার মো. রিয়াজুল হাসান সোহাগ এবং নির্বাহী পরিচালক মো. মফিজুল ইসলাম ও মো. সাকিব রায়হান উপস্থিত ছিলেন।

অন্যদিকে গার্ডিয়ান লাইফের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর সানিয়াত রহমান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সয়েব ও কি অ্যাকাউন্ট ম্যানেজার অরণ্যা আক্তার বিথী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গার্ডিয়ান লাইফের সিইও শেখ রকিবুল করিম বলেন, কর্মীদের সুস্থতা ও কল্যাণ টেকসই ব্যবসায়িক সাফল্যের অন্যতম ভিত্তি। এ অংশীদারত্বের মাধ্যমে কনকর্ডের কর্মীদের ও তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক সুরক্ষা ও চিকিৎসাসুবিধা দেওয়া হবে।

.

কনকর্ড গ্রুপের এমডি শাহরিয়ার কামাল বলেন, কর্মীদের জন্য শুধু কর্মক্ষেত্র নিশ্চিত করাই প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; জীবনের অনিশ্চয়তা মোকাবিলায়ও তাঁদের পাশে থাকা জরুরি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গার্ডিয়ান লাইফ বর্তমানে দেশের ৫০০টির বেশি করপোরেট প্রতিষ্ঠানকে বিমা সুরক্ষা দিচ্ছে। প্রতিষ্ঠানটির জীবনবিমার আওতায় রয়েছেন ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
কনকর্ডের কর্মীদের বিমাসুবিধা দেবে গার্ডিয়ান লাইফ

আপডেট সময় : ০২:০২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬