ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভিনিসিয়ুসের পথে ইয়ামাল, ব্যালন ডি’অরের আগেই উদ্‌যাপনের প্রস্তুতি জোর করে নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা করে নেন নয়নের অনুসারীরা সুন্দরগঞ্জে তরুণদের মাঝে চেয়ারম্যান প্রার্থীর ফুটবল বিতরণ ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরছেন’ মাইকিংয়ের পর নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ দুজন আটক কয়েলের আগুনে খুপরিঘর পুড়ে বৃদ্ধের মৃত্যু, মরল ৯ গবাদিপশু পুলিশকে ফাঁকি দিয়েছেন ঠিকই, মোদির জন্য কি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারবেন নেহা বোরা অব্যক্ত অপেক্ষা ‘কোহলি বলেছিলেন ফিট হলে দলে নেবে, এরপর ফোন ধরেননি’ বাংলাদেশে ভাইরাল ভিডিও নিয়ে কী বললেন নেহা বোরা কক্সবাজারে এবার হোটেলে আগুন, সৈকতে ছুটলেন পর্যটকেরা

চুমুর দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারান অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হিন্দি সিনেমা বা সিরিজের আলোচিত অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। ‘পদ্মাবত’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ইত্যাদি জনপ্রিয় সিনেমায় দেখা গেছে তাঁকে। পর্দায় নানা সময়ে অন্তরঙ্গ দৃশ্যেও অভিনয় করেছেন অনুপ্রিয়া। তবে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় সহ-অভিনেতাদের আচরণে একাধিকবার তিনি অস্বস্তি ও অপমানিত বোধ করেছিলেন

.

অনুপ্রিয়ার অস্বস্তি
সিদ্ধার্থ কাননের ইউটিউব চ্যানেলে এসেছিলেন অনুপ্রিয়া। সঞ্চালক অনুপ্রিয়াকে জিজ্ঞসা করেন, কখনো কোনো সহ-অভিনেতা কি সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন? তিনি বলেন, ‘একবার এমন হয়েছিল, যখন মানুষটি ইচ্ছাকৃতভাবে কিছু করেননি, কিন্তু উত্তেজনায় নিজেকে সামলাতে পারেননি। আমি বুঝতে পারছিলাম, তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, যা একেবারেই হওয়া উচিত নয়। তখন নিজেকে লাঞ্ছিত মনে হয়েছিল। এ ঘটনাগুলো ঘটেছিল চুমুর দৃশ্যের সময়।’

.

অনুপ্রিয়া আরও বলেন, ‘আরেকবার এমন পোশাক পরেছিলাম, যা খুব আরামদায়ক ছিল না। আমি ভেবেছিলাম, তিনি আমাকে সহায়তা করবেন। কিন্তু তাঁর আচরণ ছিল খুবই বিব্রতকর। তাঁর আচরণ আমার জন্য অস্বস্তিকর ছিল।’ তবে এমন ঘটনার সরাসরি প্রতিবাদ করতে পারেননি অনুপ্রিয়া।

.

অভিনেত্রীর ভাষায়, ‘সেই মুহূর্তে সরাসরি প্রশ্ন তোলা কঠিন ছিল। কারণ, তিনি হয়তো বলতেন, ভুল করে হয়েছে। পরে আমি ব্যক্তিগতভাবে তাঁকে যখন সংযত হওয়ার অনুরোধ করি, তিনি শুনেছিলেন।’ অভিযোগ করলেও সেই সহ-অভিনেতার নাম বলেননি অনুপ্রিয়া।

.

সাক্ষাৎকারে অভিনেত্রী আরও বলেন, ‘চুমুর দৃশ্য আসলে সহজভাবেই করা যায়, কিন্তু অনেকে এত জোরে করেন যে সেটা খুবই অস্বস্তিকর হয়ে যায়।’

.

সাম্প্রতিক কাজ
অনুপ্রিয়া গোয়েঙ্কা প্রথম অভিনয় করেন ‘ববি জাসুস’ ছবিতে। এরপর তিনি অভিনয় করেছেন ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ঢিশুম’, ‘পদ্মাবত’, ‘ওয়ার’ ইত্যাদি জনপ্রিয় চলচ্চিত্রে। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘বার্লিন’ ছবিতে, যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন অপরশক্তি খুরানা, ঈশ্বাক সিং, রাহুল বোস ও কবির বেদি। ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

.বলিউডে অন্তরঙ্গ দৃশ্যের শুটিং হয় কীভাবে.

চলচ্চিত্রের পাশাপাশি অনুপ্রিয়া অভিনয় করেছেন বেশ কয়েকটি জনপ্রিয় ওয়েব সিরিজে—‘সেক্রেড গেমস’, ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘অসুর: ওয়েলকাম টু ইয়োর ডার্ক সাইড’, ‘আশ্রম’, ‘সুলতান অব দিল্লি’।
অনুপ্রিয়া মনে করেন, সিনেমা বা সিরিজে অন্তরঙ্গ দৃশ্য থাকতেই পারে। কিন্তু শুটিংয়ে পরিচালক ও শিল্পীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকলে যেকোনো ধরনের অস্বস্তিকর পরিস্থিতি এড়ানো যায়।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
চুমুর দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারান অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী

আপডেট সময় : ০৮:১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬