ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয় দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ শেষ করল ফর্টিস এফসি ছাত্রদল নেতা নয়ন: চাঁদাবাজি, দখলবাজি ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ক প্রকল্প একনেকে উঠছে ৩ নভেম্বর সুন্দরগঞ্জের যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেপ্তার নেপাল থেকে বিদ্যুৎ আমদানি আবার শুরু ভিনিসিয়ুসের পথে ইয়ামাল, ব্যালন ডি’অরের আগেই উদ্‌যাপনের প্রস্তুতি জোর করে নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা করে নেন নয়নের অনুসারীরা সুন্দরগঞ্জে তরুণদের মাঝে চেয়ারম্যান প্রার্থীর ফুটবল বিতরণ ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরছেন’ মাইকিংয়ের পর নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ দুজন আটক কয়েলের আগুনে খুপরিঘর পুড়ে বৃদ্ধের মৃত্যু, মরল ৯ গবাদিপশু

সুন্দরগঞ্জে তরুণদের মাঝে চেয়ারম্যান প্রার্থীর ফুটবল বিতরণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল বিতরণ করেছেন শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. মোকছেদ আলী। এ সময় তিনি তরুণদের মাদক থেকে দূরে থেকে খেলাধুলার মাধ্যমে অবসর সময় কাটানোর আহ্বান জানান।

শুক্রবার (২৩ অক্টোবর) শান্তিরাম ইউনিয়নের ক্ষুদিরাম সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠ ও ফোরকানিয়া বাজার খেলার মাঠে ফুটবলপ্রেমী তরুণদের হাতে এসব ফুটবল তুলে দেন তিনি।

মাওলানা মো. মোকছেদ আলী শান্তিরাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি। তিনি জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী।

ফুটবল বিতরণকালে মাওলানা মো. মোকছেদ আলী বলেন, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন ধরনের নেশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। অবসর সময় খেলাধুলায় ব্যয় করলে তরুণেরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার পাশাপাশি মাদকাসক্তি থেকেও দূরে থাকতে পারবে।

এ সময় তিনি শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবার কাছে দোয়া কামনা করেন।

ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আব্দুল কাইয়ুম সরকার, ৫ নম্বর ওয়ার্ডের টিম সদস্য মো. আবু ফারজ মিয়া, সমাজসেবা ইউনিটের মো. নূর সালে মিয়া এবং ওলামা বিভাগের সদস্য মাওলানা মো. আশরাফুল আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে তরুণদের মাঝে চেয়ারম্যান প্রার্থীর ফুটবল বিতরণ

আপডেট সময় : ১০:০০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬