ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপত্তা বাহিনীর পাহারায় সাজেক থেকে ফিরেছেন পর্যটকেরা, হোটেল না পেয়ে ভোগান্তি লিলি বডি লোশনের উৎপাদন বাড়াচ্ছে রিমার্ক সন্তানকে কঠিন কাজের প্রশিক্ষণ ক্যাম্পে পাঠাচ্ছেন চীনা অভিভাবকেরা, কেন ফেনীতে সকালে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, দুপুরে গ্রেপ্তার ১৩ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে যোগ দেবেন শুক্রবার ১৫টি ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার দেবে এক্স, কারা পাবেন মসজিদে নয়, পূজামণ্ডপ পরিদর্শনকালে সেই বক্তব্য দিয়েছেন পানিসম্পদমন্ত্রী ১৫ বলে ৪২*, ঝোড়ো ব্যাটিংয়ে ভারতকে জেতালেন নমন ধীর ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় অসুস্থ রাসেল খানের মৃত্যু শখের বশে বাড়িতে এনে পুষছিলেন সাপ, কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে যুবক

ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় অসুস্থ রাসেল খানের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন দশকের বেশি সময় গিটারের সুরে দেশের বহু শিল্পীর গানের সঙ্গী হয়েছেন রাসেল খান। কখনো কখনো মঞ্চে নিজেও গান গাইতেন। সংগীতাঙ্গনের পরিচিত ও প্রিয় এই মুখ আর নেই। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। প্রথম আলোকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন যন্ত্রসংগীতশিল্পী আজমীর বাবু।

.

জানা গেছে, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন রাসেল খান। আজ সকালে বড় বোনের বাসার বাথরুমে অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে চিকিৎসক এসে পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, তাঁর স্ট্রোক হয়েছিল।

.

গিটারবাদক হিসেবে দীর্ঘ সংগীতজীবনে দেশের প্রথম সারির প্রায় সব সংগীতশিল্পীর সঙ্গে বাজিয়েছেন রাসেল খান। মঞ্চে শিল্পীদের গানের সঙ্গে তাঁর গিটারের সুর ছিল চেনা অনুষঙ্গ। গিটার বাজানোর পাশাপাশি মাঝেমধ্যে নিজেও কণ্ঠে তুলে নিতেন গান। ১৩ অক্টোবর মানিকগঞ্জের একটি অনুষ্ঠানে গিটার বাজিয়েছিলেন তিনি। সেটিই ছিল তাঁর শেষ মঞ্চ পরিবেশনা।

.মনি কিশোরের মরদেহ উদ্ধার, কী হয়েছিল সেদিন.

রাসেল খানের মৃত্যুর খবরে সংগীতাঙ্গনে শোক নেমে এসেছে। ফেসবুকে শোক জানাচ্ছেন সহকর্মী, শিল্পী ও শুভানুধ্যায়ীরা। একসঙ্গে কাজের স্মৃতি তুলে ধরে তাঁকে স্মরণ করছেন অনেকে।

আজ বেলা সাড়ে তিনটায় বনানীতে বড় বোনের বাসার পাশের মসজিদে রাসেল খানের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে বিক্রমপুরে গ্রামের বাড়িতে। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
রাসেল খান স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় অসুস্থ রাসেল খানের মৃত্যু

আপডেট সময় : ০৫:৩৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬