ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘মিরপুরে তিন ভাইয়ের বাহিনী’র তিন ভাগনে গ্রেপ্তার, দখল–চাঁদাবাজির অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুরে চাঁদাবাজি, তৈরি পোশাকের ঝুট ব্যবসা ও ফুটপাত নিয়ন্ত্রণ এবং প্লট-ফ্ল্যাট দখলের অভিযোগে আপন তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার মিরপুর মডেল থানা–পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মেহেদী হাসান ওরফে জয় (৩৯), সানজিম হাসান (২৭) ও মো. অমিত হাসান (২৮)। পুলিশ জানিয়েছে, তাঁরা মিরপুরের কুখ্যাত ‘ফোর স্টার গ্রুপ’-এর শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিলের ভাগনে। তাঁদের মা নাসিমা বেগম ওই তিন শীর্ষ সন্ত্রাসীর বড় বোন। সম্প্রতি প্রথম আলোয় ‘মিরপুরে তিন ভাইয়ের বাহিনী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

.

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেহেদী হাসান ওরফে জয়ের মাধ্যমে আদায় করা চাঁদার টাকা বিদেশে পলাতক মামুন, মশিউর ও জামিলের কাছে পাঠানো হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। জয়ের বিরুদ্ধে চাঁদাবাজি, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট ও ফ্ল্যাট দখল, ফুটপাত নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং পরিচালনা ও অবৈধ আর্থিক লেনদেনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ ছাড়া গ্রেপ্তার সানজিম হাসানের বিরুদ্ধে সংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব খাটিয়ে এলাকায় কিশোর গ্যাং পরিচালনা এবং প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

.

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে বিদেশে পলাতক মামুন, মশিউর ও জামিলের সঙ্গে নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। তাঁরা ফোনে পরস্পরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার তদন্ত চলছে। গত ৩০ সেপ্টেম্বর মামলাটি করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
‘মিরপুরে তিন ভাইয়ের বাহিনী’র তিন ভাগনে গ্রেপ্তার, দখল–চাঁদাবাজির অভিযোগ

আপডেট সময় : ০৮:৩২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬