ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মূক-বধির নারী খুনির গল্পে নতুন মাত্রা বিয়ের খরচ জোগাতে প্রেমিক জুটি বেছে নিলেন ছিনতাইয়ের পথ রানার্সআপ হয়েও প্রাপ্তির আনন্দ বাংলাদেশের ‘মিরপুরে তিন ভাইয়ের বাহিনী’র তিন ভাগনে গ্রেপ্তার, দখল–চাঁদাবাজির অভিযোগ দুই মোটরসাইকেলের ট্যাংকিতে সাড়ে ৭ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ সৌদিতে ‘দণ্ডপ্রাপ্তদের’ তালিকায় আরও ২০ বাংলাদেশি, নজরুল-সুইটির মতো তাঁদের শাস্তিও জানায়নি পিএইচপির ত্রুটি ঠিক করতে বিশ্বজুড়ে দৌড়ঝাঁপ, লাখ লাখ হ্যাকিংয়ের চেষ্টা নিরাপত্তা বাহিনীর পাহারায় সাজেক থেকে ফিরেছেন পর্যটকেরা, হোটেল না পেয়ে ভোগান্তি লিলি বডি লোশনের উৎপাদন বাড়াচ্ছে রিমার্ক সন্তানকে কঠিন কাজের প্রশিক্ষণ ক্যাম্পে পাঠাচ্ছেন চীনা অভিভাবকেরা, কেন

দুই মোটরসাইকেলের ট্যাংকিতে সাড়ে ৭ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় দুটি মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সাড়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমণ্ডপ গ্রামের মো. নুর জামালের ছেলে মো. মাইদুল ইসলাম (২২) এবং মো. শামসুল হকের ছেলে মো. শাকিল খান (২২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দাঁড়িয়াপুর বাজার এলাকায় সুন্দরগঞ্জ থেকে গাইবান্ধাগামী পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় দুটি নীল রঙের অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল তল্লাশি করে সেগুলোর তেলের ট্যাংকিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে একটি মোটরসাইকেলের ট্যাংকি থেকে ৪ কেজি এবং অন্যটি থেকে সাড়ে ৩ কেজি গাঁজা পাওয়া যায়।

উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২ লাখ ২৫ হাজার টাকা। এ ছাড়া জব্দ করা মোটরসাইকেল দুটির প্রতিটির আনুমানিক মূল্য ২ লাখ টাকা। গাঁজা ও মোটরসাইকেলসহ জব্দ করা আলামতের মোট মূল্য ৬ লাখ ২৫ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. এনামুল হক বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় মামলা করেছেন।

গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
দুই মোটরসাইকেলের ট্যাংকিতে সাড়ে ৭ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৮:৩১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬