ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে দিল্লির বিমানবন্দরে হেনস্থার অভিযোগ, জরিমানাও করা হলো পরিবারটির শেষ আশা, পবিত্র বেঁচেও থাকতে পারেন যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সিআইডি রংপুরের এক কারখানা এবার বিশ্বের সেরা নতুন ভবন বিজয়া দশমীতে দেবী দুর্গাকে সিঁদুরে বরণ, অশ্রুসজল বিদায় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলজেরিয়ার প্রধানমন্ত্রী সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের আলোচনা সড়ক দুর্ঘটনায় আহত আবদুল কুদ্দুসকে দেখতে হাসপাতালে ইউপি চেয়ারম্যান রংপুরে শিল্পের বিকাশে বড় বাধা অর্থায়ন ও জ্বালানিসংকট বাবা-মেয়েকে বাড়ির আঙিনায় দাফন, মৃত্যুর খবর জানানো হয়নি আহত স্ত্রী–ছেলেকে সর্বানন্দ ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দিরে সাবেক চেয়ারম্যানের আর্থিক সহায়তা

মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকায় মাদক মামলার আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

আহত দুই পুলিশ সদস্যকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা হলেন ভালুকা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল ইসলাম।

.

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় মাদক মামলার আসামি আবদুল কদ্দুসকে গ্রেপ্তার করতে তাঁর গ্রামের বাড়ি সজনগাঁওয়ে অভিযান চালায় ভালুকা মডেল থানার পুলিশ। গ্রেপ্তারি পরোয়ানা রিকল (আদালতের জারি করা কোনো গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার) থাকায় আসামিকে ছেড়ে আসার সময় তাঁর পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এতে ওই দুই পুলিশ সদস্য আহত হন।

পরে খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করেন। রাত ৯টার দিকে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

.

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের দুই সদস্য হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাঁদের উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য

আপডেট সময় : ১১:৩৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬