ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত সফরে রুবিও, কেন জামনগরে নজর যুক্তরাষ্ট্রের দেশে প্রথমবারের মতো হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপ, তাদের আত্মসামাজিক অবস্থা জানতে চায় বিবিএস মক্কা প্রতিরক্ষা চুক্তি থেকে ১০ বছর আগে বের হওয়া যাবে না এমন ব্যাটিং করে কী আর ফাইনালে যাওয়া যায় চট্টগ্রামের ‘রিপু রজনী’ মণ্ডপ ঘুরে যা বললেন অভিনেত্রী পূজা চেরী চট্টগ্রাম বন্দর: ইজারার চুক্তি সংসদে আলোচিত হলো না কেন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলতে পারে তিন বিষয় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত এক দিনে ১৩ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় অস্ট্রেলিয়া

ভেপিং ছেড়েছেন সেলেনা, বড় ক্ষতি হয়েছে জানালেন নিজেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভেপিং ছেড়েছেন সেলেনা গোমেজ। তবে এই অভ্যাসে তাঁর কণ্ঠের যে ক্ষতি হয়েছে, তা আর কাটিয়ে উঠতে পারবেন না বলে মনে করছেন মার্কিন এই গায়িকা ও অভিনেত্রী। প্রচুর নিকোটিন ভেপ করার কারণে কণ্ঠ বদলে গেছে জানিয়ে ভক্তদের সতর্ক করেছেন তিনি। এখন তাঁর লড়াই, কঠিন চেষ্টায় ছেড়ে দেওয়া অভ্যাসে আর ফিরে না যাওয়া।

.

গত রোববার, ১৮ অক্টোবর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও প্রকাশ করেন ৩৪ বছর বয়সী সেলেনা। সেখানে কণ্ঠের পরিবর্তন নিয়ে কথা বলার পাশাপাশি নিকোটিন ছাড়ার কঠিন অভিজ্ঞতাও জানান। ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক মিনিটের ভিডিওতে তিনি বলেন, ‘আমি প্রচুর নিকোটিন ভেপ করেছি।’ আগের কণ্ঠ ফিরে পাবেন না বলেও মনে করেন তিনি।

.

আরেক প্রতিবেদনে এবিসি নিউজ জানিয়েছে, নিকোটিনের ওপর নির্ভরতা কাটানো কতটা কঠিন, তা বোঝাতে চেয়েছেন সেলেনা। যাঁরা ইতিমধ্যে ভেপিং করছেন কিংবা শুরু করার কথা ভাবছেন, তাঁদের উদ্দেশে তাঁর বার্তা—এই অভ্যাসে জড়ানোর কোনো সার্থকতা নেই। নিজের কণ্ঠের পরিবর্তনের জন্যও তিনি ভেপিংকেই দায়ী করেছেন।

.

কণ্ঠ নিয়ে শ্রোতাদের প্রতিক্রিয়ার প্রসঙ্গও এসেছে ভিডিওতে। সেলেনা জানিয়েছেন, তাঁর বর্তমান কণ্ঠ কারও পছন্দ না হলে বিষয়টি তিনি বুঝতে পারেন। কেউ শুনতে না চাইলে তাতেও তাঁর আপত্তি নেই। তবে ভিডিওতে অভ্যাস ছাড়ার আনন্দও ভাগ করে নিয়েছেন এই তারকা। জানিয়েছেন, ভেপিং বন্ধ করতে পেরে তিনি খুশি। এখন তাঁর আশা, আবার এই অভ্যাসে ফিরে যাবেন না। একই ধরনের সংগ্রামের মধ্য দিয়ে যাঁরা যাচ্ছেন, তাঁদেরও চেষ্টা চালিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন তিনি। কণ্ঠ নিয়ে সেলেনার কথা বলা অবশ্য এবারই প্রথম নয়। ২০২৫ সালের ডিসেম্বরেও ইনস্টাগ্রাম লাইভে এ বিষয়ে ভক্তদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি।

.

তখন বলেছিলেন, তাঁর গলার ভেতর মাঝেমধ্যে ফুলে যায়। তবে সে সময় ভেপিংয়ের প্রসঙ্গ তোলেননি। এদিকে তরুণদের মানসিক স্বাস্থ্যসেবায় সহায়তার উদ্যোগও চালিয়ে যাচ্ছেন সেলেনা। ১৪ অক্টোবর লস অ্যাঞ্জেলেসের হলিউড প্যালাডিয়ামে অনুষ্ঠিত হয়েছে তাঁর প্রতিষ্ঠিত রেয়ার ইমপ্যাক্ট ফান্ডের চতুর্থ বার্ষিক তহবিল সংগ্রহ আয়োজন। ভোগ জানিয়েছে, অনুষ্ঠানে প্রায় ৩০ লাখ ডলার উঠেছে। বিশ্বজুড়ে তরুণদের মানসিক স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নিয়ে কাজ করছে তহবিলটি।

সূত্র: এবিসি নিউজ, ভ্যারাইটি ও ভোগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
ভেপিং ছেড়েছেন সেলেনা, বড় ক্ষতি হয়েছে জানালেন নিজেই

আপডেট সময় : ১০:২৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬