ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ এপস্টিনের সঙ্গে ভারতের মন্ত্রী পুরির বৈঠকের ছবি প্রকাশ্যে, সরব বিরোধীরা কন্ট্রোল রুমে মেরামতকাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী সাময়িক বরখাস্ত রাজপরিবারের সঙ্গে স্বাভাবিক সম্পর্কে ফিরতে চান হ্যারি ভারত সফরে রুবিও, কেন জামনগরে নজর যুক্তরাষ্ট্রের দেশে প্রথমবারের মতো হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপ, তাদের আত্মসামাজিক অবস্থা জানতে চায় বিবিএস মক্কা প্রতিরক্ষা চুক্তি থেকে ১০ বছর আগে বের হওয়া যাবে না এমন ব্যাটিং করে কী আর ফাইনালে যাওয়া যায় চট্টগ্রামের ‘রিপু রজনী’ মণ্ডপ ঘুরে যা বললেন অভিনেত্রী পূজা চেরী চট্টগ্রাম বন্দর: ইজারার চুক্তি সংসদে আলোচিত হলো না কেন

এক দিনে ১৩ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় অস্ট্রেলিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গেবেখা টেস্টের চতুর্থ দিনটা যেন দুঃস্বপ্নের মতো কাটল অস্ট্রেলিয়ার। দিন শুরু করেছিল প্রথম ইনিংসে ১ উইকেটে ৩ রান নিয়ে, শেষ পর্যন্ত অলআউট হয়েছে মাত্র ৯৯ রানে। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট হারিয়েছে তারা। সব মিলিয়ে এক দিনেই ১৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস হারের শঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়া। দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে ৪ উইকেটে ১৫৬ রান, এখনো পিছিয়ে ১৭০ রানে।

টেস্ট ইতিহাস বলছে, অস্ট্রেলিয়ার জন্য এক দিনে ১৩ উইকেট হারানোর ঘটনা বিরল। ১৯৫৪-৫৫ মৌসুমে অ্যাশেজে সিডনি টেস্টের পর এই প্রথম এক দিনে ১৩ উইকেট হারাল তারা।

.

প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া গেবেখায় বেকায়দায় পড়ার মূলে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার মার্কো ইয়ানসেন। প্রথম ইনিংসে ৩৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। তাঁর সঙ্গে কাগিসো রাবাদা ও উইয়ান মুল্ডারের দুটি করে উইকেট নিলে ৪২.৪ ওভারেই গুটিয়ে যায় প্যাট কামিন্সদের প্রথম ইনিংস।

.

অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যান ৩০ রানেও পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ২৮ রান করেন স্টিভ স্মিথ।

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪২৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল। ফলে ৩২৬ রানের লিড পাওয়ায় অস্ট্রেলিয়াকে ফলোঅনে পাঠাতে দ্বিধা করেননি অধিনায়ক টেম্বা বাভুমা।

.অধিনায়ক বাভুমাই আসল বাভুমা.

দ্বিতীয় ইনিংসে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন ট্রাভিস হেড ও মারনাস লাবুশেন। নিক ম্যাডিনসন ৮ রান করে আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে এ দুজনের জুটিতে যোগ হয় ৯২ রান। ৩৯ রান করা লাবুশেনকে ফিরিয়ে জুটি ভাঙেন স্পিনার সাইমন হারমার। এরপর হারমারের শিকার হন বো ওয়েবস্টারও। তার আগে রাবাদা ফেরান ম্যাট রেনশকে।

.

তবে এক প্রান্ত আগলে রেখেছেন হেড। ১৩৮ বলে ৮৭ রান করে অপরাজিত আছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। দিনের শুরুতে ৯ রানে থাকতে ইয়ানসেনের হাতে সহজ ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে এখনো অস্ট্রেলিয়ার ইনিংসকে টেনে নেওয়ার চেষ্টা করছেন হেড।

অন্যদিকে ঘাড়ের সমস্যায় ভুগছেন স্মিথ। দ্বিতীয় ইনিংসে নিজের স্বাভাবিক চার নম্বর পজিশনেও ব্যাট করতে নামেননি তিনি। আগামীকাল অস্ট্রেলিয়ার প্রাথমিক লক্ষ্য ইনিংস হার এড়াতে আরও ১৭০ রান যোগ করা, দক্ষিণ আফ্রিকার দরকার ৬ উইকেট।

.ম্যাকগ্রাকে ছাড়িয়ে স্টার্কের নতুন ইতিহাস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
এক দিনে ১৩ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় অস্ট্রেলিয়া

আপডেট সময় : ১১:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬