ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল-স্থগিতে ভোগান্তিতে ১৮ হাজার ৩৬২ যাত্রী যে গান শুনে গিটার হাতে নিতে ইচ্ছা হয় ‘শুধু শোক নয়, আমরা বিচার চাই, জবাবদিহি চাই’ ককটেল বিস্ফোরণের পর দোকানে ঢুকে জামায়াতের কর্মীকে গুলি হুতিদের ঠেকাতে আবার একজোট সৌদি আরব-আমিরাত: ইয়েমেন যুদ্ধ নিতে পারে নতুন মোড় ‘পূজার সাজ’ লিখে লেহেঙ্গার সাবেকি লুকে ধরা দিলেন ভাবনা পিএসসির দুই সদস্য মো. মহিউদ্দিন ও মো. সোহেল রহমান পদত্যাগ করেছেন বন্ধ কারখানা চালু করতে বিতরণ মাত্র ৫৬১ কোটি টাকা, বরাদ্দ আছে ২০ হাজার কোটি টাকা চাপে মোদি সরকার, আন্দোলন থেকে নজর সরাতে এগোচ্ছে ভিন্ন কৌশলে কোরআনে যে ৩ শ্রেণিকে ‘নির্বোধ’ বলা হয়েছে

সাজেক থেকে ফেরার পথে উল্টে গেল চাঁদের গাড়ি, সাত পর্যটক আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটির বাঘাইছড়ির পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি থেকে পর্যটক নিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চাঁদের গাড়ি (পুরোনো জিপ) উল্টে গেছে। এতে সাত পর্যটক আহত হয়েছেন। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে সাজেকের হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা সবাই মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার বাসিন্দা। তাঁরা হলেন মো. আজাহার মিয়া (৬০), শাহানারা আক্তার (৪৫), মো. আরিফুর রহমান (৩৫), মো. সোহরাব (২৬), নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) ও মোছা. আশা (১৩)।

বাঘাইছড়ির বাঘাইহাট স্টেশনের লাইনম্যান মো. জসিম প্রথম আলোকে বলেন, সাজেক ভ্রমণ শেষে পর্যটকদের নিয়ে জিপগাড়িটি খাগড়াছড়ির উদ্দেশে ফিরছিল। পথে হাউজপাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে মোট ১২ যাত্রী ছিলেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে আরেক গাড়িতে খাগড়াছড়ি পাঠানো হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবরটি আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণসহ বিস্তারিত তথ্য পরে জানা যাবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
সাজেক থেকে ফেরার পথে উল্টে গেল চাঁদের গাড়ি, সাত পর্যটক আহত

আপডেট সময় : ০৪:৪৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬