ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গভীর রাতে ১২ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, ঠেকিয়ে দিয়েছে বিজিবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ১২ জন সীমান্তের অদূরে ভারতীয় অংশে অবস্থান করছেন।

লালমনিরহাটের ৬১ বিজিবি (তিস্তা ব্যাটালিয়ন) ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে বুড়িমারীর বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলার–সংলগ্ন এলাকা দিয়ে দুই শিশু, দুজন নারী ও আটজন পুরুষকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ।

খবর পেয়ে তাৎক্ষণিক ওই এলাকায় অবস্থান নেন ৬১ বিজিবির টহল দলের সদস্যরা। তাঁদের বাধায় বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ওই ১২ জন বর্তমানে বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। তাঁদের পুশ ইন ঠেকাতে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

লালমনিরহাট ৬১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. শাহিনুল ইসলাম মুঠোফোনে বলেন, যেহেতু ওই লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠাতে পারেনি, তাই তাঁদের জিজ্ঞাসাবাদ করা যায়নি। তাঁদের মধ্যে আটজন পুরুষ, দুই শিশু ও দুজন নারী রয়েছেন।

লে. কর্নেল মো. শাহিনুল ইসলাম আরও বলেন, ওই লোকজনকে ঠেলে পাঠানো প্রতিহত করেছে বিজিবি। পতাকা বৈঠক ডাকা হয়েছে। এর আগে কিছু বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
গভীর রাতে ১২ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, ঠেকিয়ে দিয়েছে বিজিবি

আপডেট সময় : ০৫:২৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬