ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গরুর মাংস খেতে মহানবী (সা.) কেন নিরুৎসাহিত করেছেন মূক-বধির নারী খুনির গল্পে নতুন মাত্রা বিয়ের খরচ জোগাতে প্রেমিক জুটি বেছে নিলেন ছিনতাইয়ের পথ রানার্সআপ হয়েও প্রাপ্তির আনন্দ বাংলাদেশের ‘মিরপুরে তিন ভাইয়ের বাহিনী’র তিন ভাগনে গ্রেপ্তার, দখল–চাঁদাবাজির অভিযোগ দুই মোটরসাইকেলের ট্যাংকিতে সাড়ে ৭ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ সৌদিতে ‘দণ্ডপ্রাপ্তদের’ তালিকায় আরও ২০ বাংলাদেশি, নজরুল-সুইটির মতো তাঁদের শাস্তিও জানায়নি পিএইচপির ত্রুটি ঠিক করতে বিশ্বজুড়ে দৌড়ঝাঁপ, লাখ লাখ হ্যাকিংয়ের চেষ্টা নিরাপত্তা বাহিনীর পাহারায় সাজেক থেকে ফিরেছেন পর্যটকেরা, হোটেল না পেয়ে ভোগান্তি লিলি বডি লোশনের উৎপাদন বাড়াচ্ছে রিমার্ক

স্ত্রীর ডিভোর্সের হুমকিতে নিজের গায়ে আগুন দিলেন যুবক, অবস্থা আশঙ্কাজনক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্ত্রীর ডিভোর্সের (বিবাহবিচ্ছেদ) হুমকিতে পুরান ঢাকায় শাহাদত হোসেন (৩২) নামের এক যুবক নিজের গায়ে আগুন দিয়েছেন বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, আগুনে তাঁর শরীরের ৯৭ শতাংশ পুড়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় পুরান ঢাকার লালবাগের পোস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

সন্ধ্যায় দুই ব্যক্তি দগ্ধ শাহাদতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহাদত হোসেন প্রথম আলোকে বলেন, তিনি লালবাগের পোস্তায় শ্বশুরবাড়িতে থাকেন। তাঁর স্ত্রী জেসমিন বেগম তাঁকে ডিভোর্স দিতে চান। এ নিয়ে বিরোধের জেরে ক্ষোভে তিনি শ্বশুরবাড়ির ভেতরেই নিজের গায়ে আগুন দেন। এতে তাঁর পুরো শরীর পুড়ে যায়। তবে আগুন লাগার পর শ্বশুরবাড়ির কেউ তা নেভাতে এগিয়ে আসেননি বলে অভিযোগ করেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক মো. হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, আগুনে শাহাদতের শরীরের ৯৭ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, যে দুই ব্যক্তি শাহাদতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছিলেন, তাঁরা ওষুধ কেনার কথা বলে বাইরে গিয়ে আর ফিরে আসেননি। বিষয়টি খতিয়ে দেখার জন্য চকবাজার থানাকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
স্ত্রীর ডিভোর্সের হুমকিতে নিজের গায়ে আগুন দিলেন যুবক, অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় : ০১:০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬