ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চিৎকার শুনে মা–বাবা এসে দেখেন দুই ছেলে বিদ্যুৎস্পৃষ্ট, হাসপাতালে আনার আগেই মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনায় বাড়ির পাশে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই ভাই মুয়াজ মিয়া (৭) ও আরাফাত মিয়া (৬) ওই গ্রামের আবদুস সাত্তারের ছেলে। আবদুস সাত্তারের আরেক ছেলে তোয়াবের বয়স দুই বছর।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাতটার দিকে মুয়াজ ও আরাফাত বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে মুয়াজ প্রতিবেশী নুরেছা খাতুনের পল্লী বিদ্যুতের মিটারের আর্থিং তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছোট ভাই আরাফাত তাকে বাঁচাতে গেলে সে–ও বিদ্যুৎস্পৃষ্ট হয়। সে সময় তাদের মা–বাবা বাড়ির গোয়ালঘরে গাভির দুধ সংগ্রহ করছিলেন। দুই শিশুর চিৎকার শুনে তাঁরা ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন। কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাঈম হাসান প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, মিটারের আর্থিংয়ের জন্য থাকা তারটি কোনোভাবে বিদ্যুতায়িত হয়েছিল। দুই শিশুর মৃত্যুতে পরিবারের কোনো অভিযোগ নেই। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কার্যালয় থেকে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে জানিয়ে পল্লী বিদ্যুতের কেন্দুয়া আঞ্চলিক কেন্দ্রের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ওমর ফারুক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
চিৎকার শুনে মা–বাবা এসে দেখেন দুই ছেলে বিদ্যুৎস্পৃষ্ট, হাসপাতালে আনার আগেই মৃত্যু

আপডেট সময় : ০৪:০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬