ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সদিচ্ছা থাকলে একটি জায়গা মানুষের ভালোর জন্য পরিবর্তন করা যায়: প্রধানমন্ত্রী বায়োস্কোপ থেকে ফেসবুকের যুগ আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে থাকার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক টেসলার উড়ন্ত গাড়ি কীভাবে বাতাসে ভেসে থাকতে পারে, কতটা বিপজ্জনক এনআরবি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদনের বয়স ২২ থেকে ৩৫ বছর ১১ ম্যাচেই ৪৮ গোল, এই বার্সেলোনাকে থামাবে কে পুলিশ ধরতে পারেনি, আত্মসমর্পণ করে কারাগারে গেলেন ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল অবশেষে মাঠে ফেরার অনুমতি পেলেন রিজওয়ান ভোলায় সালিসে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের পর পিটুনিতে কর্মী নিহত টুপটুপ রিসোর্টের মালিকসহ ২৩ জনকে আসামি করে পুলিশের মামলা, ব্যবস্থাপক গ্রেপ্তার

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ ৪ জন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর তুরাগ ও মিরপুর থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ও গতকাল শুক্রবার পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই নেতা হলেন খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং মিরপুরের রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি।

আজ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বিকেল চারটার দিকে তুরাগ থানার একটি দল খালপাড় সেতুসংলগ্ন এলাকা থেকে সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামকে (৩৭) গ্রেপ্তার করে। তিনি ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দিঘলিয়া ও ফুলতলা থানায় করা মামলাগুলোয় বিস্ফোরক দ্রব্য আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যা, হত্যাচেষ্টা, চুরি ও অন্যান্য অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে মিরপুরে গোপন বৈঠক করার সময় ছাত্রলীগের রূপনগর থানা শাখার সভাপতি মো. মারুফ হোসেন মিঠুসহ (৩৪) তিনজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে মিরপুর থানা–পুলিশ। অন্য দুজন হলেন মো. আবু ইউসুফ (২৮) ও ছগির মাহমুদ (৩৩)।

মিরপুর মডেল থানা–পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ ৪ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০১:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬