ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ, সড়ক অবরোধ দুই শিশু খেলতে গিয়ে ডোবার পানিতে, একজনের মৃত্যু গাইবান্ধায় প্রায় ৬ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস চুনতি চেকপোস্টে ধাওয়া শেষে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ বনশ্রীর নিরাপত্তা নিশ্চিত করতে বনশ্রী থানা নামে পৃথক থানা ও পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি শিবিরকে বিদায় বললেন সাদিক কায়েম, মেয়র পদে লড়ার সিদ্ধান্ত চূড়ান্ত মানিলন্ডারিং মামলায় আলোচিত হরিদাস চন্দ্র গ্রেফতার গাইবান্ধায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার গাইবান্ধায় চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ, ভাতিজা পলাতক গাইবান্ধায় কিশোর রায়হান হত্যা: ঢাকা থেকে দুই বন্ধু গ্রেপ্তার

হলিউডে পা রাখলেন দিশা পাটানি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি এবার আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন। অ্যাকশন থ্রিলারধর্মী হলিউড সিনেমা ‘দ্য পোর্টাল অব ফোর্স’-এর মাধ্যমে প্রথমবারের মতো হলিউডে অভিষেক হতে যাচ্ছে তার।

জানা গেছে, ছবিটি ‘স্ট্যাটিগার্ডস ভার্সেস হোলিগার্ডস সাগা’ নামের একটি নতুন ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি। এতে দিশাকে একটি ভিন্নধর্মী ও সাহসী চরিত্রে দেখা যাবে।

হলিউডে কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে দিশা পাটানি বলেন, গল্প বলার ক্ষেত্রে ভাষা বা দেশের কোনো সীমাবদ্ধতা নেই। অ্যাকশনধর্মী সিনেমার প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এই আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করা তার জন্য যেমন রোমাঞ্চকর ছিল, তেমনি কিছুটা চ্যালেঞ্জিংও ছিল। তবে এটি একজন অভিনেত্রী হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ এনে দিয়েছে।

সিনেমাটির ট্রেলার প্রকাশের অপেক্ষায় আছেন বলেও জানান দিশা।

উল্লেখ্য, এর আগে প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের মতো বলিউড তারকারা হলিউডে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হচ্ছেন দিশা পাটানিও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
হলিউডে পা রাখলেন দিশা পাটানি

আপডেট সময় : ০৭:২৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬