ঢাকা ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সৌদি গেলে আরও ওয়েস্টার্ন ড্রেস কিনব : মারিয়া মিম

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মডেল ও অভিনেত্রী মারিয়া মিম সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের ফ্যাশন, পোশাক ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। অনুষ্ঠানে তার পরা লাল রঙের পোশাকটি নিয়েও দর্শক ও গণমাধ্যমে আলোচনা তৈরি হয়।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মারিয়া মিম জানান, তার পরনের ওয়েস্টার্ন ধাঁচের পোশাকটি সৌদি আরবের জেদ্দা থেকে কেনা। তিনি ওমরাহ পালনের সময় সেখান থেকে পোশাকটি সংগ্রহ করেন। তার মতে, সৌদি আরবে এখন আধুনিক ও আকর্ষণীয় পোশাকের ভালো সংগ্রহ পাওয়া যায়, যা তাকে মুগ্ধ করেছে।

মিম বলেন, লাল রং তার খুব প্রিয় এবং এ রঙের পোশাকে নিজেকে তিনি বেশি আত্মবিশ্বাসী মনে করেন। আগে ধারণা ছিল না সৌদি আরবে এত ভালো ওয়েস্টার্ন পোশাক পাওয়া যায়। ভবিষ্যতে আবার সেখানে গেলে আরও পোশাক কেনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

তবে পোশাকটির মূল্য সম্পর্কে জানতে চাইলে তিনি তা প্রকাশ করতে রাজি হননি।

শুধু ফ্যাশন নয়, নিজের অভিনয়জীবন নিয়েও কথা বলেন মারিয়া মিম। তিনি জানান, দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন। তবে গল্প, চরিত্র ও সহশিল্পী সবকিছু মিলিয়ে সন্তুষ্ট না হওয়ায় অনেক কাজ ফিরিয়ে দিয়েছেন।

বর্তমানে একটি সিনেমার কাজ চলছে বলেও ইঙ্গিত দেন তিনি।

ব্যক্তিগত জীবনে একসময় অভিনেতা সিদ্দিকুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন মারিয়া মিম। ২০১২ সালে তাদের বিয়ে হয় এবং ২০১৯ সালে বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তিনি আবারও শোবিজে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সৌদি গেলে আরও ওয়েস্টার্ন ড্রেস কিনব : মারিয়া মিম

আপডেট সময় : ০৭:৩৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬