ছুটি রিসোর্টের শুভেচ্ছাদূত হলেন বিদ্যা সিনহা মিম
- আপডেট সময় : ০৯:৪৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম আবারও নতুন একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হলেন। এবার তিনি যুক্ত হয়েছেন ‘ছুটি রিসোর্ট’-এর সঙ্গে।
পূর্বাচলে আয়োজিত এক অনুষ্ঠানে ছুটি রিসোর্টের সঙ্গে তার এই চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যা সিনহা মিম বলেন, পর্যটন খাতে প্রতিষ্ঠানটির কাজ তাকে অনুপ্রাণিত করেছে এবং তাদের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত।
ছুটি গ্রুপের চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ আরিফী জানান, মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে তারা সন্তুষ্ট।
অভিনয়ের পাশাপাশি তিনি বর্তমানে একাধিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি ‘লাইফ লাইন’ নামের একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন। এছাড়া নতুন সিনেমা ‘জীবন অপেরা’ এবং ‘মালিক’ ও ‘যাপিক জীবন’ নিয়েও কাজ করছেন তিনি।
























