ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা খুনের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাবাকে হত্যা ও বড় ভাইকে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্ত ছেলেকে মাত্র তিন ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ও শ্রীমঙ্গল থানা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পারিবারিক কলহের জেরে মশিক তার বাবা আকল মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করে এবং বড় ভাইকে গুরুতর আহত করে পালিয়ে যায়।

ঘটনার পরপরই অভিযান শুরু করে র‍্যাব-৯ ও শ্রীমঙ্গল থানা পুলিশ। প্রযুক্তি ও স্থানীয় তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার প্রায় তিন ঘণ্টার মধ্যে কালাপুরের একটি পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও শোক ও আতঙ্ক এখনো কাটেনি। একটি পরিবারের এই নির্মম পরিণতি স্থানীয়দের গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা খুনের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

আপডেট সময় : ০৫:০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬