ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে শত শত পুণ্যার্থীর অংশগ্রহণে গঙ্গাস্নান

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার কোষারানীগঞ্জ শ্মশান কালী পূজা ও নববর্ষ উদযাপন উপলক্ষে টাঙ্গন নদীর সতীর ঘাটে দিনব্যাপী এ গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। পাপমুক্তি ও পুণ্য লাভের আশায় ভোর থেকেই শত শত পুণ্যার্থী টাঙ্গন নদীতে পবিত্র স্নানে অংশগ্রহণ করেন।

পুণ্যার্থীরা জানান, অন্য যে কোনো স্নানের চেয়ে এ স্নান হাজার হাজার গুণ পুণ্যময়। বিভিন্ন জেলা থেকে পুণ্যার্থীরা গঙ্গাস্নান করতে এখানে আসেন। পুণ্যস্নানের পর সেখানে মেলা, কালী পূজাসহ প্রায় সাত ধরনের পূজা ও লীলাকীর্তনের আয়োজন করা হয়। এ উপলক্ষে টাঙ্গন নদীর সতীর ঘাটে দূরদূরান্ত থেকে সাধু-সন্ন্যাসীরাও জড়ো হন।

কোষারানীগঞ্জ সতীর ঘাট শ্মশান কমিটির সভাপতি তপন কুমার বলেন, চৈত্র সংক্রান্তিতে হিন্দু সম্প্রদায়ের অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। পাপমুক্তি ও পুণ্যলাভের আশায় শত শত পুণ্যার্থী এই পবিত্র স্নানে অংশ নেন।

এছাড়াও এ উপলক্ষে তর্পণ, অন্নপূর্ণা পূজা, শিব পূজা, কালী পূজা ও রামলীলাসহ প্রায় সাত ধরনের পূজা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পীরগঞ্জে শত শত পুণ্যার্থীর অংশগ্রহণে গঙ্গাস্নান

আপডেট সময় : ০৪:৫৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬