ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল কেশবপুরে ধানখেতে পাওয়া গেল দুই নারী–পুরুষের অর্ধগলিত লাশ উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী রান্নার চুলা নিয়ে মেসে মারধর, কিশোরের মৃত্যু ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান এইচএসসিতে ক্যাডেটে পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছেন ৯৪ শতাংশের বেশি কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, ২৩৬ জন আটকের পর মুচলেকায় ছাড়া পেল ১২৯ দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল ভারতের সিইসি জ্ঞানেশ জনতার দরবারে অভিশংসিত ঈদে দেশে ফেরার কথা ছিল, ফিরলেন কফিনবন্দী হয়ে

ধান কেটে ব্যতিক্রমী পহেলা বৈশাখ উদযাপন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পহেলা বৈশাখকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ধান কাটা উৎসব। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের খামা এলাকায় আনুষ্ঠানিকভাবে বোরো ধান কাটার মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়।

গ্রামীণ জনপদের প্রাণবন্ত এ আয়োজন নতুন বছরের সূচনাকে আরও আনন্দমুখর করে তোলে।

এতে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরে-ই-আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি মো. কামাল উদ্দিন, মো. এরফান উদ্দিন, এমদাদুল হক বুলু, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জর্জ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত ধান কাটা উৎসবে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১০ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। মাঠের ধান ভালো অবস্থায় রয়েছে। ভালো ফলন হওয়ায় কৃষকেরা লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ধান কেটে ব্যতিক্রমী পহেলা বৈশাখ উদযাপন

আপডেট সময় : ০৯:১৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬