ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি আব্দুস সাত্তারের টিন ও কাঠ বিতরণ

নীলফামারী প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডোমার উপজেলার সাহারুদ্দিন পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও কাঠ বিতরণ করেছেন মাননীয় সংসদ সদস্য।

জানা যায়, গত ৩ এপ্রিল ২০২৬ ইং তারিখ বিকেল আনুমানিক ৪টার দিকে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার দিনই মাননীয় সংসদ সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল ও পোশাক সামগ্রী বিতরণ করা হয়।

 পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণের সহায়তা হিসেবে ৩৩ বান টিন ও ৩৫ সেফটি কাঠ বিতরণ করা হয়।

এসময় মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, “ঘটনার দিন খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসে আপনাদের খোঁজখবর নিয়েছি এবং জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য অনুরোধ জানিয়েছি।

আপনারা অবগত আছেন, গত কিছুদিন ধরে জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকায় আপনাদের কাছে আসার সুযোগ হয়নি। তবে স্বল্প সময়ের ছুটিতে এসে আজ আপনাদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

আপনাদের জন্য আমরা সামান্য টিন ও কাঠ নিয়ে এসেছি, আপনারা তা গ্রহণ করবেন এবং ধৈর্য ধারণ করবেন। নিশ্চয়ই আল্লাহ তায়ালা বিপদের মাধ্যমে বান্দাকে পরীক্ষা করেন।”

এসময় ডোমার উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম, সাবেক আমীর খন্দকার আহামাদুল হক মানিক, ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুম আহম্মেদ, ওয়ার্ড মেম্বার স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সহায়তা কার্যক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় এবং তাদের খোঁজখবর নেওয়া হয়। বক্তারা বলেন, দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও নৈতিক দায়িত্ব, যা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি আব্দুস সাত্তারের টিন ও কাঠ বিতরণ

আপডেট সময় : ১১:৩৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬