ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল কেশবপুরে ধানখেতে পাওয়া গেল দুই নারী–পুরুষের অর্ধগলিত লাশ উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী রান্নার চুলা নিয়ে মেসে মারধর, কিশোরের মৃত্যু ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান এইচএসসিতে ক্যাডেটে পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছেন ৯৪ শতাংশের বেশি কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, ২৩৬ জন আটকের পর মুচলেকায় ছাড়া পেল ১২৯ দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল ভারতের সিইসি জ্ঞানেশ জনতার দরবারে অভিশংসিত ঈদে দেশে ফেরার কথা ছিল, ফিরলেন কফিনবন্দী হয়ে

সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রতি বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীরের শোক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৩৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাসড়কে চলমান অব্যবস্থাপনা ও নিরাপত্তার দুর্বলতাই বারবার প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় দেওয়া এক শোকবার্তায় তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, রাত ৩টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ৭ জন প্রাণ হারিয়েছেন এবং অন্তত ৬ জন আহত হয়েছেন, যা অত্যন্ত হৃদয়বিদারক। তিনি বলেন, এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিনিয়ত দেশের সড়ক ব্যবস্থাপনার দুর্বল চিত্রই তুলে ধরছে।

তার মতে, বেপরোয়া গতি, যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি মিলেই এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

তিনি আরও বলেন, দেশের সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, চালকদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিতকরণ এবং মহাসড়কে কার্যকর নজরদারি বাড়ানো জরুরি।

বিবৃতিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করারও দাবি জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রতি বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীরের শোক

আপডেট সময় : ০৪:৩৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬