সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে রাস্তা সংস্কার করলেন শিল্পপতি দাছিজুল হক আনিছ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:২৭:০২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী মধ্যপাড়া জামে মসজিদ থেকে সেলিনা বেগমের বাড়ি হয়ে চৌকিদারের ঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি জনদুর্ভোগ লাঘবে সংস্কার করেছেন এলিকো এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, পিবিএফএল লিমিটেডের সিইও এবং শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শিল্পপতি দাছিজুল হক আনিছ।
দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী ছিল। বর্ষায় কাদা-পানিতে শিক্ষার্থী, রোগী ও কৃষিপণ্য পরিবহনে চরম ভোগান্তি হতো। বহুবার জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত তার ব্যক্তিগত উদ্যোগে রোববার সড়কটির সংস্কার কাজ শুরু করা হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরেছে।
শিল্পপতি দাছিজুল হক আনিছ বলেন, মানুষের ভোগান্তি বিবেচনায় নিয়ে তিনি এ উদ্যোগ নেন এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখবেন।

























