ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে ইলেকট্রিশিয়ানদের নিয়ে MEP(এমইপি)গ্রুপের মতবিনিময় সভা

‎​পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​দেশের সুপরিচিত ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান MEP(এমইপি)গ্রুপের উদ্যোগে পিরোজপুরে স্থানীয় ইলেকট্রিশিয়ানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শহরের হোটেল ‘নায়োরী’-র সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

‎​অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন MEP(এমইপি) গ্রুপের পিরোজপুর জেলা ডিলার আজিজুল ইসলাম সাগর।

‎​সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন MEP(এমইপি) গ্রুপের ডিএসএম (DSM) মো. হাবিবুর রহমান এবং টিএসএম (TSM) মো. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর টিটিসি (TTC)-র ইলেকট্রিক্যাল ইনস্ট্রাক্টর মো. কবির আলম। এছাড়াও স্থানীয় ডিলারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‎​বক্তারা বলেন, ১৯৭৪ সাল থেকে MEP(এমইপি) গ্রুপ অত্যন্ত সুনামের সাথে আন্তর্জাতিক মানসম্পন্ন ও বিদ্যুৎসাশ্রয়ী পণ্য বাজারজাত করে আসছে। একটি নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে মাঠপর্যায়ের দক্ষ ইলেকট্রিশিয়ানদের ভূমিকা অনস্বীকার্য। সভায় MEP ব্র্যান্ডের উন্নতমানের ক্যাবল, ফ্যান এবং আধুনিক সুইচ-সকেটের ব্যবহারিক সুবিধা ও দীর্ঘস্থায়িত্বের কারিগরি দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎​বক্তারা আরও উল্লেখ করেন, বাজারে নিম্নমানের ও নকল বৈদ্যুতিক সরঞ্জামের ভিড়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে MEP(এমইপি) গ্রুপ সর্বদা আপসহীন।

‎অনুষ্ঠানে উপস্থিত ইলেকট্রিশিয়ানরা MEP(এমইপি) পণ্যের গুণগত মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং মাঠপর্যায়ে গ্রাহকসেবা আরও উন্নত করার বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

‎​অনুষ্ঠানে পিরোজপুর ইলেকট্রিশিয়ান ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎সভা শেষে অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানদের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুরে ইলেকট্রিশিয়ানদের নিয়ে MEP(এমইপি)গ্রুপের মতবিনিময় সভা

আপডেট সময় : ০৬:৫৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬