ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর পাঁচজনের লাশ বাড়িতে ফিরল তিন মাস পর ব্র্যাকে ডিপ্লোমা পাসে চাকরির সুযোগ, আছে পিতৃত্বকালীন ছুটি এবার আপনিও হতে পারেন ফ্যাশন হাউসের মডেল, পাবেন মাসিক বেতন জামায়াত–কওমির বিরোধ কেন, কোথা থেকে এর শুরু ২৮ বিশিষ্টজনের বিবৃতি: স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন যশোর বোর্ডে ৫৫ ভাগ শিক্ষার্থী পাস করেননি, কমেছে জিপিএ-৫ ‘বাঁধনহারা’র পাতায় মুক্তির খোঁজ: নজরুলের উপন্যাস নিয়ে পাঠচক্র এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫, তাঁর নাটকের ভিউ সবচেয়ে বেশি… বেতন বৃদ্ধির দাবিতে তিন ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ খেলাপি ঋণের জালে আটকা ব্যাংকিং খাতের ভবিষ্যৎ কী

চট্টগ্রামে সড়ক ধসে গর্ত, চলাচলে ভোগান্তি

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট সময় : ০৮:৩৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকায় সড়কের এক পাশ ধসে গিয়ে বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যানবাহন চালকরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে হিজড়া খালের প্রবর্তক সেতুর পাশের সড়কের একটি অংশ ধসে পড়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়। নিরাপত্তার কারণে সড়কের ওই অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলী আহমদ মঈনুদ্দিন বলেন, সড়ক দেবে যাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আপাতত বালুর বস্তা ফেলে গর্তটি ভরাট করা হচ্ছে। পরবর্তীতে পুরো অংশ সংস্কার করা হবে।

ধসে যাওয়া সড়কের পাশে হিজড়া খালে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ কাজ চলমান রয়েছে। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খাল পুনঃখনন, সম্প্রসারণ ও উন্নয়ন কাজের অংশ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক ধসে যাওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা বালুর বস্তা ফেলে গর্তের কিছু অংশ ভরাট করলেও ঝুঁকি পুরোপুরি কাটেনি। সতর্কতার জন্য সড়কে ফিতা টানিয়ে দেওয়া হয়েছে। এতে চার লেনের সড়কের দুটি লেন বন্ধ হয়ে গেছে। বাকি অংশ দিয়ে যান চলাচল করায় সরু পথে বাড়ছে যানজট ও দুর্ভোগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
চট্টগ্রামে সড়ক ধসে গর্ত, চলাচলে ভোগান্তি

আপডেট সময় : ০৮:৩৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬