সংবাদ শিরোনাম ::
বেনাপোলে ক্রেন দুর্ঘটনায় শ্রমিক শাহজাহানের মৃত্যুতে শোকসভা
যশোর প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৪৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোল স্থলবন্দর ক্রেনে তার ছিঁড়ে নিহত শ্রমিক শাহজাহান আরীর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সামনে শোকসভা আয়োজন করা হয়। এতে বন্দর এলাকার প্রায় তিন হাজার শ্রমিক ছাড়াও বিএনপির নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত এবং বন্দর ৮৯১ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী। তারা নিহত শ্রমিকের পরিবারের পাশে থাকার পাশাপাশি আহত শ্রমিক সোহেল হোসেনের চিকিৎসার জন্য সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে বেনাপোল বন্দর গোডাউনে পণ্য আনলোডের সময় ক্রেনের তার ছিঁড়ে পণ্য চাপা পড়ে শাহজাহান আরী নিহত হন। একই ঘটনায় শ্রমিক সোহেল হোসেন আহত হন এবং বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

























