হারিয়ে যাওয়া ৮৫টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল নওগাঁ জেলা পুলিশ
- আপডেট সময় : ০৪:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হওয়া হারিয়ে যাওয়া ৮৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল হস্তান্তর করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে গত এক মাসে বিশেষ অভিযান চালিয়ে মোবাইলগুলো উদ্ধার করা হয়। অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ, বৃদ্ধ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে মোবাইলগুলো তুলে দেওয়া হয়।
দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তারা জেলা পুলিশের এই উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ সুপার বলেন, ‘বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে মোবাইল ফোন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে জেলা পুলিশ আনন্দিত।’
তিনি আরও জানান, ভবিষ্যতেও হারানো মোবাইল উদ্ধারে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

























