সুন্দরগঞ্জে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের স্মারকলিপি প্রদান
- আপডেট সময় : ০৪:৪৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের পক্ষ থেকে সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সংসদ সদস্যের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সামনে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের সভাপতি শামছুল আলম, সাধারণ সম্পাদক বদিউজ্জামান সরকার, অর্থ সম্পাদক আব্দুল মতিন, শিক্ষক একেএম বাদশা মিয়া, হাফিজুর রহমান, এহসানুল হকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ, শিক্ষকদের বেতন-ভাতা চালু, চাকরির স্থায়ীকরণসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। পাশাপাশি এসব বিষয়ে জাতীয় সংসদে কার্যকরভাবে উত্থাপন করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার জন্য সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান শিক্ষকরা।

























