ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

চেনা অচেনায় শুভ্র-ছোঁয়া

বিনোদন ডেস্ক 
  • আপডেট সময় : ১১:৪৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ প্রযোজিত নাটক ‘দেনা পাওনা’-তে দর্শকের প্রশংসা কুড়ানো অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া এবার জুটি বেঁধেছেন মিনি সিরিজ ‘চেনা অচেনা’-তে। সিরিজের পরিচালনা করেছেন ওমর ফারুক।

গল্পে আয়রার প্রেমিক আমেরিকায় থাকায়, দাদির চাপে মাত্র সাত দিনের মধ্যে বিয়ে করতে বাধ্য হয় সে। শেষপর্যন্ত আয়রা রাস্তার ভিখারি রাতুলকে টাকা দিয়ে স্বামী সাজিয়ে বাড়িতে নিয়ে আসে। সরল ও সোজা রাতুল ধীরে ধীরে পরিবারের সঙ্গে মানিয়ে যায়। কিন্তু আয়রার চাচা তার স্বার্থসিদ্ধি দেখার জন্য বিয়ে বাধা দিতে চেষ্টা করেন। রাতুল একের পর এক বিপদের মুখোমুখি হলেও শেষ পর্যন্ত রেহাই পায়।

সিরিজে সম্পর্কের টানাপড়েন, সামাজিক বাস্তবতা ও অপ্রত্যাশিত ভালোবাসা একসাথে বর্ণিত হয়েছে। পরিচালক ওমর ফারুক বলেন, ‘জীবনের পরিস্থিতি মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা আগে কখনো ভেবে দেখেনি। সিরিজে আমরা পরিবারের ও ব্যক্তিগত পছন্দের মধ্যকার দ্বন্দ্ব তুলে ধরার চেষ্টা করেছি।’

‘চেনা অচেনা’-তে মিথ্যার মধ্য দিয়ে শুরু হওয়া সম্পর্কই ধীরে ধীরে সত্যিকারের আবেগে রূপ নেয়। সিরিজের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, ডা. এজাজুল ইসলাম, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, এবি রোকন ও তানজিম হাসান অনিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
চেনা অচেনায় শুভ্র-ছোঁয়া

আপডেট সময় : ১১:৪৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬