নীলফামারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ ২০২৬ উপলক্ষে নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নীলফামারী শহর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, স্বাধীনতার মূল চেতনা বাস্তবায়নে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা জরুরি। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সকল ভেদাভেদ ভুলে ঐক্যের বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


























