ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় দিবসের অনুষ্ঠান সঞ্চালনায় সরকারি কর্মকর্তার প্রয়োজন: মাওলানা আব্দুস সাত্তার

নীলফামারী প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরপেক্ষতা বজায় রাখতে জাতীয় দিবসের অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব দলীয় ব্যক্তিদের না দিয়ে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে পরিচালনা করা উচিত বলে মন্তব্য করেছেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণপর পর তিনি এ কথা বলেন।

এমপি আব্দুস সাত্তার বলেন, “আমরা লক্ষ্য করছি, অনেক ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের পরিবর্তে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অনুষ্ঠান সঞ্চালনা করছেন। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আজ ডোমারেও রাজনৈতিক ব্যক্তির মাধ্যমে সঞ্চালনা করায় সমস্যার সৃষ্টি হয়েছে। এসব বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “জাতীয় দিবসের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি, যা সরকারি কর্মকর্তাদের মাধ্যমে সঞ্চালনা করলে নিশ্চিত করা সহজ হয়। প্রশাসন ভবিষ্যতে এ ধরনের বিষয় মেনে চললে অনুষ্ঠানগুলো আরও সুষ্ঠুভাবে পরিচালনা সম্ভব হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্নী, নীলফামারীর সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম, উপজেলা সেক্রেটারি মাওলানা রবিউল আলম, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আনিছুর রহমান আনু, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, একই অনুষ্ঠানে ডোমার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন সঞ্চালনার দায়িত্ব পালন করেন। নীলফামারী-১ আসনের সংসদ সদস্যের নাম প্রধান অতিথি হিসেবে ঘোষণা না করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে এমপি আব্দুস সাত্তার ভবিষ্যতে দলীয় ব্যক্তির পরিবর্তে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে সঞ্চালনার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জাতীয় দিবসের অনুষ্ঠান সঞ্চালনায় সরকারি কর্মকর্তার প্রয়োজন: মাওলানা আব্দুস সাত্তার

আপডেট সময় : ১০:৫৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬