ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা চীনের মন রক্ষায় কেন মরিয়া রিয়াল ও লা লিগা, কোথায় আটকা শেষ পর্যন্ত যখন আপনি চূড়ায় উঠবেন, সেই আনন্দের তুলনা নেই… একজন এআই লেখক পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার কলাবাগানে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১৩ ককটেল, গ্রেপ্তার আওয়ামী যুবলীগের চার নেতা–কর্মী তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, মা–বাবার স্বপ্ন শেষ

চট্টগ্রাম এক্সপ্রেসের বগির আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কার ও একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে সাতটায় সীতাকুণ্ডের ভাটিয়ারী বিএম গেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেনের বগিতে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, সেনাবাহিনী ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত।

এদিকে, ঘটনার পর রেলওয়ে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে চার সদস্যদের কমিটি।

অগ্নিকাণ্ডের প্রায় এক ঘণ্টা পর চট্টগ্রামের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
চট্টগ্রাম এক্সপ্রেসের বগির আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় : ০১:০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬