ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা চীনের মন রক্ষায় কেন মরিয়া রিয়াল ও লা লিগা, কোথায় আটকা শেষ পর্যন্ত যখন আপনি চূড়ায় উঠবেন, সেই আনন্দের তুলনা নেই… একজন এআই লেখক পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার কলাবাগানে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১৩ ককটেল, গ্রেপ্তার আওয়ামী যুবলীগের চার নেতা–কর্মী তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, মা–বাবার স্বপ্ন শেষ

ডিমলায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন, ডিমলা।

বুধবার (২৫ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল গণহত্যার ইতিহাস তুলে ধরেন এবং জাতির স্বাধীনতা সংগ্রামে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তারা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা গণহত্যার ইতিহাস সংরক্ষণ ও প্রচারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানটি দেশাত্মবোধক পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ডিমলায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৪৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬