ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা চীনের মন রক্ষায় কেন মরিয়া রিয়াল ও লা লিগা, কোথায় আটকা শেষ পর্যন্ত যখন আপনি চূড়ায় উঠবেন, সেই আনন্দের তুলনা নেই… একজন এআই লেখক পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার কলাবাগানে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১৩ ককটেল, গ্রেপ্তার আওয়ামী যুবলীগের চার নেতা–কর্মী তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, মা–বাবার স্বপ্ন শেষ

বর্তমান সরকার জনগণের কাছে দেয়া প্রতিটি অঙ্গীকার পূরণ করবেন দুলু

নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২  আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি  সরকার জনগণের কাছে দেয়া প্রত্যেকটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পূরণ করতে বদ্ধপরিকর। তিনি বলেন নির্বাচনের ১ মাসের মধ্যেই সরকার প্রধান প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম এবং  ইমাম মোয়াজ্জিন ও অন্যান্য ধর্ম গুরুদের ভাতা প্রদান কার্যক্রম শুরু করেছেন। এছাড়া প্রতিশ্রুতি অনুযায়ী শহীদ জিয়ার যুগান্তকারী খাল খনন কর্মসূচিও সরকার ইতোমধ্যেই শুরু করেছেন। দুলু আরো বলেন, আগামী পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণের কার্যক্রম সরকার শুরু করতে যাচ্ছে। কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষক বীজ সার ও কীটনাশক বিনামূল্যে পাবেন। এরই মধ্যে  সরকার কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

দুলু মঙ্গলবার (২৪ মার্চ)  নাটোর জেলা পরিষদ কার্যালয় চত্বরে নাটোর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম আনু, নাটোরের পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়াহাব, জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ ও নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান আসাদ।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু এ সময় আরো বলেন, আমরা ১৭ বছরের দীর্ঘ কষ্টের জীবন পাড়ি দিয়ে এখানে এসেছি।  আমাদের দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া ও বর্তমান  প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপি’র প্রায় সকল নেতাকর্মী ওই সময় জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন। তখন আমরা যেমন ঐক্যবদ্ধ ছিলাম এখন তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনেও আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে  হবে,  ধৈর্য ধারণ করতে হবে। দুলু বলেন, আজকের জেলা পরিষদ প্রশাসক রহিম নেওয়াজও সে সময় এই কার্যালয়ের অদূরে নৃশংস হামলার শিকার হয়ে মৃত্যুর মুখোমুখি  হয়েছিলেন। তিনি তার সেই ত্যাগ স্বীকারের মূল্যায়ন আজ পেলেন। দুলু বলেন নাটোরের জনগণ অচিরেই গ্যাস লাইনের সংযোগ পাবেন। নাটোরে গ্যাসের সংযোগ আসলে নতুন নতুন মিল কলকারখানা গড়ে উঠবে, এর মাধ্যমে নাটোরের বেকার সমস্যার সমাধান হবে। দুলু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নাটোরের মাটিতে মাদক,  সন্ত্রাস ও চাঁদাবাজি কোনভাবেই বরদাস্ত করা হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বর্তমান সরকার জনগণের কাছে দেয়া প্রতিটি অঙ্গীকার পূরণ করবেন দুলু

আপডেট সময় : ০৬:৩৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬