ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

গোপালগঞ্জে নিগি পেট্রোল পাম্প এলাকায় সড়ক দুর্ঘটনা

গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ১৮১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ জেলা শহরের নিগি পেট্রোল পাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মো: মাহমুদ কবির আলী (৫৩) ও তার স্ত্রী কেয়া মাহমুদ (৪৩) গুরুতর আহত হয়েছেন।

গতকাল সোমবার (২৩ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে তিনটার দিকে মাহমুদ কবির আলী তার স্ত্রীকে নিয়ে নিগি পেট্রোল পাম্পে প্রবেশ করছিলেন। এসময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সরাসরি আঘাত করে। মোটরসাইকেলের ধাক্কায় দুজনেই ছিটকে পড়েন।

দুর্ঘটনায় মাহমুদ কবির আলীর পায়ের গোড়ালি ভেঙে গেছে (ফ্র্যাকচার) এবং হাঁটু ও কনুইসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তবে তার স্ত্রী কেয়া মাহমুদের আঘাত অত্যন্ত গুরুতর। আঘাতে তার মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসকরা কেয়া মাহমুদের মাথার আঘাতকে ‘ক্রিটিক্যাল’ বা আশঙ্কাজনক বলে চিহ্নিত করেন। উন্নত নিউরো-সার্জারি চিকিৎসার প্রয়োজনে তাকে জরুরি ভিত্তিতে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে রেফার করা হয়েছে।

আহত মাহমুদ কবির আলী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার স্ত্রীর দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গোপালগঞ্জে নিগি পেট্রোল পাম্প এলাকায় সড়ক দুর্ঘটনা

আপডেট সময় : ০২:৫৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬