কাটাখালী হাইওয়ে থানা কর্তৃক দুর্ঘটনা প্রতিরোধে সচেতন মূলক লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০৫:২৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে

বাগেরহাট জেলার কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাফর আহমেদ ঈদুল ফিতর উপলক্ষে দুর্ঘটনা প্রতিরোধে যানবাহনের যাত্রী এবং ড্রাইভারদেরকে সচেতন মূলক লিফলেট বিতরণ করেন।
এ সময় কাটাখালি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি জাফর আহমেদ যাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন সচেতন মূলক বক্তব্য তুলে ধরেন, তিনি বলেন বিশেষ করে গাড়িতে কেউ ঘুমাবেন না এবং অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না, এবং ড্রাইভারদের উদ্দেশ্যে বলেন ঈদের সময় বেশিরভাগ সড়ক দুর্ঘটনা গুলে ঘটে ঘুমঘুম চোখে গাড়ি চালানো থেকে বিরত থাকবেন, হাই স্পিডে গাড়ি চালাবেন না এবং ঘুম পেলে অবশ্যই নির্দিষ্ট স্থানে আধা ঘন্টা ঘুমিয়ে নিবেন।
তিনি যাত্রীদের আরো বলেন একজন ড্রাইভার এর গতিতে ড্রাইভার গাড়ি চালাবে তাকে দ্রুত গাড়ি চালানোর নির্দেশ অথবা গালিগালাজ থেকে বিরত থাকবেন, অতি দ্রুতগামী হলে দুর্ঘটনা ঘটতে পারে, সকল যানবাহন এবং যাত্রীদেরকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উক্ত লিফলেট বিতরণী অনুষ্ঠানে উক্ত থানার সার্জেন্ট এসআই এএসআই সহ ফোর্স উপস্থিত ছিলেন।


























