ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার কলাবাগানে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১৩ ককটেল, গ্রেপ্তার আওয়ামী যুবলীগের চার নেতা–কর্মী তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, মা–বাবার স্বপ্ন শেষ জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার

হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অংশ হিসেবে পরিচালিত এ কর্মসূচির আওতায় ইউনিয়নের মোট ৮ হাজার ৩২০ জন কার্ডধারীর মাঝে নির্ধারিত পরিমাণ চাল বিতরণ করা হয়।

বুধবার (১৮ মার্চ) সকালে সোনাদিয়া চৌরাস্তা বাজারে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিতর মাধ্যমে চাউল গুলো বিতরণ করা হয়।

সোনাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মোজাহার উদ্দিন বলেন, ঈদের আগে ভিজিএফের এ সহায়তায় সাধারণ মানুষ উপকৃত হয়েছেন। তিনি জানান, প্রকৃত দরিদ্র পরিবার যেন বাদ না পড়ে, সে জন্য তিনি নিজেই এলাকায় গিয়ে ঘরে ঘরে কার্ড বিতরণ করেছেন এবং সুশৃঙ্খলভাবে চাল গ্রহণ নিশ্চিত করেছেন।

সোনাদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন,পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারের মানবিক সহায়তার অংশ হিসেবে ভিজিএফের চাল সঠিকভাবে বিতরণ করা হচ্ছে। আমরা চেষ্টা করেছি যেন প্রকৃত অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলো এই সহায়তা পায়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে তালিকা অনুযায়ী চাল বিতরণ করা হয়েছে।”

ইউনিয়ন পরিষদের সচিব চন্দ্র ভূষণ দে বলেন ,সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত তালিকা অনুসরণ করে প্রত্যেক কার্ডধারীর মাঝে চাল বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং কোনো ধরনের অনিয়ম এড়াতে আমরা সর্বোচ্চ সতর্ক ছিলাম।

উপকারভোগীরা জানান, ঈদের আগে এ সহায়তা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেছেন। এতে করে তাদের ঈদের আনন্দ কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে বলে তারা উল্লেখ করেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সামাজিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

আপডেট সময় : ১১:৪২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬