ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার কলাবাগানে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১৩ ককটেল, গ্রেপ্তার আওয়ামী যুবলীগের চার নেতা–কর্মী তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, মা–বাবার স্বপ্ন শেষ জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার

লোহাগাড়ায় যানজট নিরশনে মাঠে নেমেছে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্বাস আলী 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুনতি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যানজট নিরসনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন লোহাগাড়া উপজেলার চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ আব্বাস উদ্দিন।

১৭ মার্চ, মঙ্গলবার থেকে তার নেতৃত্বে বিশেষ অভিযান শুরু হয়। শুরু থেকেই তিনি নিজে মাঠে থেকে মহাসড়কের সার্বিক পরিস্থিতি তদারকি করছেন এবং যানজট নিরসনে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছেন।

একজন দক্ষ, দায়িত্বশীল ও কর্মঠ পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি ইতোমধ্যেই এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন। তার সুদক্ষ নেতৃত্ব ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ফলে মহাসড়কের যানজট পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। প্রয়োজনে তিনি সরাসরি সড়কে দাঁড়িয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন।

তার নেতৃত্বে পুলিশ সদস্যরা দিন-রাত নিরবচ্ছিন্নভাবে টহল জোরদার করেছে। ঈদকে কেন্দ্র করে যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। ফলে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমেছে এবং মহাসড়কে শৃঙ্খলা ফিরে আসছে।

পবিত্র রমজান উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।

স্থানীয়দের মতে, এমন দায়িত্বশীল ও মানবিক কর্মকর্তা মাঠে থাকায় তারা অনেকটাই স্বস্তি বোধ করছেন। বিশেষ করে ঈদযাত্রার সময় তার তৎপরতা অব্যাহত থাকলে মহাসড়কে দুর্ভোগ অনেকাংশে কমে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সবমিলিয়ে, ইন্সপেক্টর মোহাম্মদ আব্বাস উদ্দিনের নেতৃত্বে চুনতি পুলিশ ফাঁড়ি বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
লোহাগাড়ায় যানজট নিরশনে মাঠে নেমেছে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্বাস আলী 

আপডেট সময় : ০৮:০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬